crimepatrol24
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:১৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রাঙ্গাবালীতে গণধর্ষণ ও হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২০, ২০১৯ ৩:৩৮ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সিমা আক্তার (১৩) নামে এক কিশোরিকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার রাতে রাঙ্গাবালী থানায় ৮ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। ওইদিন রাতেই মামলার ৩ নম্বর আসামি উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নবীনূর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গত বছরের ২৪ অক্টোবর উপজেলার সদর ইউনিয়নের সামুদাবাদ গ্রামে নিজ বাড়িতে গণধর্ষণের পর হত্যার শিকার হন রাঙ্গাবালী হামিদিয়া মহিলা দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী সিমা। এ ঘটনায় তিন মাস পর চলতি বছরের ৩ জানুয়ারি পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নালিশি অভিযোগ করা হয়। সিমার মা তাসলিমা বেগম বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।

ওই অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন সকাল ৮ টায় বাড়িতে গিয়ে তার মেয়ে সিমাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ পাননি। পরে ঘরের মধ্যে ঢুকে পাটাতনের ওপর তার মেয়ের মৃতদেহ দেখতে পান। এসময় তার গলায় অনেক বড় ক্ষত ও শরীরের জামা কাপড় এলোমেলো থাকায় প্রমাণ হয় যে, তার মেয়েকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, তিনি একটি ধর্ষণ মামলার স্বাক্ষী হওয়ায় আসামিদের সঙ্গে পূর্ব বিরোধ ছিল। আসামিরা তাদের পরিবারের প্রতি ক্ষিপ্ত। এ ঘটনার আগে আসামিরা তার মেয়েকেও ধর্ষণের হুমকি দিয়েছে।

এই অভিযোগটি ট্রাইব্যুনাল আমলে নিয়ে রাঙ্গাবালী থানার ওসিকে তদন্তপূর্বক মামলা দায়ের করার জন্য বলা হয়। সে অনুযায়ী ময়নাতদন্তের প্রতিবেদন পেয়ে শনিবার রাতে রাঙ্গাবালী থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন, সুমন চৌকিদার, দানেশ চৌকিদার, সেরাজুল চৌকিদার, নবীনূর রহমান, ছাদের চৌকিদার, ইমরান চৌকিদার, রাকিব  চৌকিদার ও মোফা। তাদের মধ্যে শুধু মোফার বাড়ি উপজেলার কাছিয়াবুনিয়া গ্রামে এবং বাকিদের বাড়ি সামুদাবাদ গ্রামে।

মামলার পর শনিবার রাতেই উপজেলার পুলঘাট বাজার এলাকা থেকে অভিযুক্ত ইউপি সদস্য নবিনূরকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল জানান, গ্রেফতার আসামি নবীনূরকে রবিবার গলাচিপা আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, গণধর্ষণের পর ওই কিশোরীকে হত্যা করার আলামত ময়নাতদন্তে পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেয়ে আমরা মামলাটি রুজু করেছি। এ মামলায় অভিযুক্ত ইউপি সদস্য নবীনূরকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামিসহ অন্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু

জুম্মাপাড়া ওয়ারিওয়ার্স এর পুনর্মিলনীতে দলীয় জার্সি উম্মোচণ, ওয়ারিওয়ার্স টীম লড়বে ৪ ডিসেম্বর

প্রয়াত নাসিমকে নিয়ে কটূক্তি করায় বেরোবির বাংলা বিভাগের শিক্ষিকা গ্রেফতার

গণ ধর্ষণের শিকার শিশু দরজায় লিখে গেলো ‘SARY AMMA’!

তেঁতুলিয়া সীমান্ত থেকে ৩ রোহিঙ্গা তরুণী আটক

Attention to The PM, MPO teachers on the street for long 38 days

কেএমপি’র দৌলতপুর থানার অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারীর ডিমলায় শিশু ধ’র্ষণ মামলার আসামি গ্রেফতার

হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ ও তথ্য সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

রংপুর সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে: রিটার্নিং কর্মকর্তা

রংপুর সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে: রিটার্নিং কর্মকর্তা