crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৫ জনকে পুলিশে দিল যুবদল নেতাকর্মীরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৫ জনকে আটক করে পুলিশে দিয়েছে যুবদল নেতাকর্মীরা।

মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ধীতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দাউদকান্দি উপজেলা শাখার কর্মীরা মহাসড়কের ধীতপুর এলাকায় ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক লাইভ) ছড়িয়ে পড়ে। তা দেখে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতারা পুলিশকে জানান। পরে যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফ হোসেনের নেতৃত্বে যুবদল কর্মীরা মহাসড়কের ধীতপুর থেকে ছাত্রলীগের ৫ জনকে ধরে পুলিশে সোপর্দ করেন।’

ওসি মো. জুনায়েদ চৌধুরী আরও বলেন, ‘মহাসড়কে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করার সময় ৫ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে ৪ জুয়ারী আটক

নাসিরনগরে ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে আই এইচ সেবা সংস্থার দ্বিতীয় দফায় জনগণের কল্যাণে ফ্রী এ্যাম্বুলেন্স সেবা চালু

গাইবান্ধা জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

অটোরিক্সার ভাড়াকে কেন্দ্র করে ২ গ্রুপের সং’ঘর্ষে আ’হত অর্ধশতাধিক

অটোরিক্সার ভাড়াকে কেন্দ্র করে ২ গ্রুপের সং’ঘর্ষে আ’হত অর্ধশতাধিক

ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে : মেডিক্যাল বোর্ড

ভুঞাপুর থানার এসি-টেলিভিশন খুলে নিয়ে যাওয়ার ঘটনায় ওসিসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

ড্রেন পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই ঘরে উঠে পানি!

ঝিনাইদহে ডাকাতি হওয়া গরু কুষ্টিয়ার ভেড়ামারা থেকে উদ্ধার