crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনার ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৮, ২০১৯ ৪:১৪ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি : পাবনা বেড়া উপজেলায় ঈদ পরবর্তী গন্তব্যমুখী মানুষের চলাচলের নিরাপত্তা বিধানে ও যাত্রী হয়রানি দূর এবং যাত্রী সেবার মান নিশ্চিত করতে বেড়া কাজিরহাট লঞ্চঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

আজ শনিবার (০৮ই জুন) দুপুরে বেড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকী’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় কাজিরহাট-আরিচা নৌরুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে একজন স্পীডবোট মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় ।এছাড়াও অনুমোদনহীন অভ্যন্তরীণ নৌ- চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর ধারা ৬১ আইনে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে অনিরাপদভাবে যাত্রী পারাপারের জন্য আরেকজন মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় কাজিরহাট-আরিচা-দৌলতদিয়া নৌরুটে ইঞ্জিনচালিত মোট ১৩ টি নৌকাকে স্থানীয় ঠান্টু শেখ মেম্বারের নিকট জিম্মায় রাখা হয়েছে।

এছাড়াও বেশ কয়েকটি যাত্রীবাহী লঞ্চের যাত্রী সেবা, অতিরিক্ত যাত্রী, অতিরিক্ত ভাড়া, লঞ্চের কাগজ পত্র যাচাই-বাছাই করেন ভ্রাম্যমাণ আদালত।

স্পিডবোটের ঘাট কর্তৃপক্ষকে যাত্রীদের লাইফ জ্যাকেট বাধ্যতামূলক পড়ার আদেশ করেন নির্বাহী অফিসার।

পরে কাজিরহাট থেকে বিভিন্নস্থানে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ ও স্পিডবোটের স্টাফ ও সুপারভাইজারদের ডেকে অতিরিক্ত ভাড়া আদায় করা থেকে তাদের সতর্ক করে দেওয়া হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফরিদপুরের অপহৃত শিশু সরিষাবাড়ীতে উদ্ধার, গ্রেপ্তার ২

নাগরপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি টিটু

হোমনায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

সৈয়দপুরে গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’, স্বামী ও শাশুড়ি আটক

অসুস্থ সাংবাদিক আব্দুল মজিদকে হাসপাতালে দেখতে গেলেন সাংবাদিক নেতৃবৃন্দ

প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বেই কৃষি উন্নয়নের লক্ষ্যে খাল খননের ওপর গুরুত্ব দিয়েছিলেন : সমাজকল্যাণ মন্ত্রী

মহেশপুরে মাদকাসক্ত যুবককে টাকা না দেওয়ায় মা ও নানীকে কুপিয়ে হত্যা !

সাতক্ষীরায় পুলিশের অভিযানে চোরাই মটর সাইকেল উদ্ধার,চোর আটক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা