crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ, ইজিবাইক উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৮, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরে র‍্যাব-১৩ এর অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল সমগোত্রীয় অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি ইজিবাইকও উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোতোয়ালী থানাধীন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাঞ্চন ব্রিজের পূর্ব পাশে কাঞ্চনব্রিজ মোড়ে অভিযান চালায়।

অভিযানকালে ৯৯ বোতল উইনসেরেক্স ও ৫০ বোতল ফেয়ারডিলসহ মোট ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তবে অভিযানের সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি পালিয়ে যায়।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, ‘এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মাদক ও ইজিবাইক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহের করোনার মধ্যেও মধুহাটিতে জামাই- শাশুড়ির পরোকিয়ার অভিযোগ!

জামালপুরে শিশু ধ*র্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

চিলাহাটিতে ট্রেনের টিকিট কাটতে গিয়ে হেনস্থার শিকার হলেন যাত্রী

ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উদযাপিত

ঝিনাইদহে সাপে কাটা রোগীদের ঝাড়ফুঁকের নামে ওঝাদের অপচিকিৎসা বন্ধের দাবিতে মানববন্ধন

নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ

শৈলকূপায় আলোচিত সেই ১২ দিনে ৪ খুন, গ্রেফতার হচ্ছে না আসামিরা, এলাকাজুড়ে আতঙ্ক!

শৈলকূপায় আলোচিত সেই ১২ দিনে ৪ খুন, গ্রেফতার হচ্ছে না আসামিরা, এলাকাজুড়ে আতঙ্ক!

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো

চকরিয়ায় শিশু সুরক্ষা, নারী নির্যাতন ও ন্যায় বিচার প্রাপ্তির জন্য ওরিয়েন্টেশন