crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় একের পর এক বিষধর সাপের দংশনে মৃত্যু বেড়েই চলেছে, ২০ দিনে ৬জনের মৃত্যু!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৩, ২০২০ ৩:৫৬ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের কামড়ে ২শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে পৌর এলাকার চতুড়া ও দুধসর ইউনিয়নের নাকোল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পৌর এলাকার চতুড়া গ্রামের শুভ’র ছেলে রাব্বি (৫) রাতে বাবা মায়ের পাশে ঘুমিয়ে ছিল। এসময় ঘুমন্ত অবস্থায় শিশু ছেলেটিকে সাপে কামড় দেয়। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানে ইনজেকশন দেওয়ার সাথে সাথে শিশুটি মারা যায়। এছাড়া দুধসর ইউনিয়নের নাকোল গ্রামে বিল্লাল হোসেনের ছেলে তাহসিন (৯) ঘরের মেঝেতে শুয়ে ছিল। রাত ২টার দিকে বিষাক্ত সাপে কামড় দেয়। পরে শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে ভোরে ছেলেটি মারা যায়।

শিশুটির পিতা বিল্লাল হোসেন জানায়, তার ছেলেকে সাপে কামড় দিলে প্রথমে ওঝা কবিরাজের কাছে নিয়ে গেলে ছেলেটি সুস্থ হয়ে যায় । নিশ্চিত হতে মনের সন্দেহ দূর করতে ছেলেকে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ইনজেকশন দেওয়ার সাথে সাথে ছেলেটি মারা যায়। অভিযোগ করে বলেন, সুচিকিৎসা পাবার আশায় হাসাপাতালে সাপ ধরে নিয়ে গিয়েছিলাম সেখানে সঠিক চিকিৎসা না দিয়ে অবহেলা করা হয়েছে। প্রথমে হাসপাতালে কোনো ডাক্তার ও নার্স ডেকে পাওয়া যায়নি।

এলাকাবাসী জানায়, সাপে কাটা রোগিগুলো হাসপাতালে নিয়ে ইনজেকশন দেবার সাথে সাথে মারা যাচ্ছে। সব সমস্যার সমাধান হলেও এই সমস্যার সমাধান কেউ দিতে পারছেনা। এই শাখা কানন, কালাচ নামে পরিচিত সাপে কামড়ানো ব্যক্তিদের বেঁচে যাওয়ার রেকর্ড খুবই কম। তাহলে কেন এর এন্টিভেনাম ঝিনাইদহ সদর হাসপাতালে রাখা হচ্ছে না। আজ পর্যন্ত হাসপাতালে যেয়ে কেউ বাঁচতে পারিনি। এদিকে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। ২০ দিনের ব্যবধানে শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে ৪ শিশুসহ ৬জনের মৃত্যু হয়েছে। সাপের উপদ্রব বন্ধে ও সাপে কাটা রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে জেলাবাসীর অভিযোগ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডা. নিগার নাহিদ এর অকাল মৃত্যুতে ঝিনাইদহ জেলা বি এম এর শোক প্রকাশ

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে খুলনা মেট্রোপলিটন পুলিশ

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

পাবনায় আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলুর উপর হা’মলার প্রতিবাদে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলুর উপর হা’মলার প্রতিবাদে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কেএমপি’র দৌলতপুর থানার অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

মিরপুরে ট্র্যাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

জাতিসংঘের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী দিনের আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সারা দেশে ডেঙ্গুজ্বরে দু’জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭৩