crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৩০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল চাল জব্দ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৪, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ।।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ১৪ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের জয়পুর এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি সিলমোহরযুক্ত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রির উদ্দেশে মজুদ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে জয়পুর গ্রামের বাসিন্দা ইছাক মিয়ার পুত্র জুবায়েরের (২২) বসতঘর ও দোকানে তল্লাশী চালিয়ে ৩০ কেজি ওজনের ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা চালের মোট পরিমাণ ৪২০ কেজি যার বাজারমূল্য প্রায় ১৪ হাজার টাকা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক খলিলুর রহমানসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, ‘সরকারের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ বা বিক্রির চেষ্টা একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়ম রোধে উপজেলা প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত চাল উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। চালগুলো গরীব দুঃস্থ অসহায় মানুষের মাঝে আগামী সোমবার বিতরণ করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লক্ষ্মীপুরে ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা

বিজিবি আজ জল,স্থল ও আকাশ পথে দায়িত্ব গ্রহণ করতে সক্ষম : ধর্ম প্রতিমন্ত্রী

চিলাহাটিতে কোয়ারেন্টিনে থাকা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

জামালপুরে এক সপ্তাহে বিজিবি ও পুলিশের প্রশিক্ষণ গুলিতে আহত ২ ,আতঙ্কে এলাকাবাসী

ঝিনাইদহে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে জাহেদী ফাউণ্ডেশন

পঞ্চগড়ে অভ্যন্তরীণ বোরো চাল ও ধান সংগ্রহ শুরু

পঞ্চগড়ে অভ্যন্তরীণ বোরো চাল ও ধান সংগ্রহ শুরু

পুলিশ কর্মকর্তাদের প্রতি আই‌জি‌পি’র নি‌র্দেশ

মাদারীপুরে পুলিশের কনস্টেবল নিয়োগে ঘু’ষ নেওয়ার প্রমাণ পাওয়ায় সাবেক এসপিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার