crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে জাহানারা ইমামপুত্র শহিদ রুমি’র ৭২ তম জন্মতিথি উদযাপন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৫, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ
ডোমারে জাহানারা ইমামপুত্র শহিদ রুমি’র ৭২ তম জন্মতিথি উদযাপন

 

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে শহিদ জননী জাহানারা ইমামপুত্র শহিদ রুমি’র ৭২ তম জন্মতিথি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা নারী, গুণীজনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষর্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ-ভারত-প্রবাস বাংলা’র সংস্কৃতিক প্রধান বিশ্ব সংগঠন তিন বাংলা নিবেদিত শনিবার (৪ মার্চ) বিকালে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা জয়নাল আবেদীন। ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু’র সভাপতিত্বে সমন্বয়কারী গ্লোবাল সভাপতি তিনবাংলা আমেরিকা প্রবাসী কবি সালেম সুলেরী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে, কিংবদন্তী সংগঠক নার্গিস আহমেদ (আমেরিকা), বীরাঙ্গনা সমগ্র খ্যাত প্রামাণ্য লেখিকা সুরমা জাহিদ, মিত্রীবাহিনী কন্যা বৃহৎ বাংলা’র কন্ঠশিল্পী সুপর্ণা বন্দ্যোপাধ্যায় (কোলকাতা), সাংবাদিক, কবি ও সংগঠক সুলেখা সরকার (শিলিগুড়ি), কবি সংগঠক পারুল কর্মকার (শিলিগুড়ি), লেখক-চিত্রশিল্পী সৈয়দ ইকবাল (ক্যনাডা) প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার, নুরননবী, পৌর কমান্ডার ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ বক্তব্য রাখেন। আলোচনা শেষে গুণীজন, মুক্তিযোদ্ধা কমান্ডার, বীরাঙ্গনা নারী, ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
সমন্বয়কারী গ্লোবাল সভাপতি তিনবাংলা আমেরিকা প্রবাসী কবি সালেম সুলেরী বলেন, ‘প্রথমবারের মতো ‘তিনবাংলা’ একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। শহিদ রুমি’র ৭২ তম জন্মতিথি উদযাপন, তারা আদেরগর্ব এলাকার সন্তান। বর্তমান ও নতুন প্রজন্মকে তরুণ রুমি’র বীরত্বগাঁথা জানানো জরুরী। দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে রুমি’র আদর্শ ও প্রত্যয় বিশেষ প্রেরণা যোগাবে। আগামীতে গুণীব্যাক্তিদের সমাবেশের মাধ্যমে জাহানারা ইমাম ও লুৎফুন্নেসা আব্বাস পদক প্রদান করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসির বৃত্তিতে উপজেলায় সেরা

ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে জমজমাট বালির ব্যবসা, নষ্ট হচ্ছে পরিবেশ

প্রতিনিধি আবশ্যক

জামালপুরের মেলান্দহে ধান বোঝাই ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

পঞ্চগড়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯

হোমনায় ইউএনও’র অন্য রকম ঈদ উদযাপন, ভিক্ষুক ও পথচারীদের মাঝে খাবার বিতরণ

হোমনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের ডিসি প্রত্যাহার, বিভাগীয় মামলার সিদ্ধান্ত

কিশোরগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত