crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:২৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক : উপদেষ্টা রিজওয়ানা হাসান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভোটের সময় বিভিন্ন জায়গায় কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে। সরকার আশা করছে, নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক। ভোটের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় জনগণ, সরকার ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বিগত ১৬ বছরে যে পরিমাণ নিপীড়নের মুখোমুখি হয়েছেন, এবার তার কিছু অংশও কি মুখোমুখি হয়েছেন? সেই কথাগুলো মানুষের কাছে তুলে ধরুন। মানুষের মধ্যে আশা জাগান। ভোটের সময় বিভিন্ন জায়গায় কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে। সরকার আশাবাদী, তা উতরে যাবে। এ জন্য প্রথম থেকেই সরকার কাজ শুরু করেছে।’

শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেট প্রেসক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা-বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আমরা যে ভোটের আয়োজন করছি, তা প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পরে। মনে রাখতে হবে, একটা স্বৈ*রাচারী শাসনব্যবস্থা থাকলে সব ব্যবস্থায় তার লোকজন ঢুকে পড়ে। মনস্তত্ত্বও এমন হয়ে যায়। তার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচন আয়োজন করছি গণঅভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধা সৃষ্টি করতে পারে। সেই বাধাগুলো মোকাবিলা করতে হবে।’

বিভিন্ন গণমাধ্যমে হা*মলা ও মব-সংক্রান্ত প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ‘আমার বাসার সামনেও ক*কটেল ফাটিয়েছে। এতে কি আমি বাহিনী নিয়ে এখানে এসেছি? অপশক্তিকে শুভশক্তি দিয়ে মোকাবিলা করতে হবে। অপশক্তির কয়জন আছে? প্রথম আলো ও ডেইলি স্টার আবার চালু হয়ে গেছে। তারা কি তাদের অফিসে আ*গুন লেগেছে বলে আর কাজ করবে না? তারা বসে নেই। সরকারের সঙ্গে কথা হয়েছে। তারা আবার চালু হয়ে গেছে। এই ফাইটিং ব্যাকের স্পিরিটটা থাকতে হবে।’

প্রশিক্ষণ উদ্বোধনের সময় রিজওয়ানা হাসান বলেন, ‘সুষ্ঠু ভোটের পাশাপাশি সরকার চায়, জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে গণভোট ও প্রার্থী নির্বাচন সম্পন্ন হোক।’

অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্যসচিব মাহবুবা ফারজানা ও সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। কর্মশালায় ৫০ জন সাংবাদিক অংশ নেন। সিলেট প্রেসক্লাব মিলনায়তনে দুই দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় তালাবদ্ধ ট্রাংকে ফেলে যাওয়া অর্ধগলিত লাশের রহস্য উদঘাটন, বাবা-মাসহ গ্রেপ্তার ৪

ঝিনাইদহে চিকিৎসকসহ ৪ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জের মিঠামইনে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু

ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

জামালপুর জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি

টাঙ্গাইলে ক্যান্সারে আক্রান্ত মামুন বাঁচতে চায়

প্যারিস পৌঁছলেন প্রধানমন্ত্রী

জামায়াতের অ্যাসিস্ট্যাণ্ট সেক্রেটারি জেনারেলের মুক্তির দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ

জীবনরক্ষাকারী ওষুধ সহজলভ্য করতে হাইকোর্টের নির্দেশ