crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গোপালগঞ্জে শান্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন আইজিপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২০, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক>>

গোপালগঞ্জে শান্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) মো. আলী হোসেন ফকির।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ সার্কিট হাউসে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সময় নিজ গাড়িতে বসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বার্তা দেন।
আইজিপি বলেন, ‘যারা শান্তি নষ্ট করে, তাদের বিপক্ষে অবস্থান নিতে হবে; তাদের সংখ্যা বেশি নয়। আপনারা দেখেছেন এর আগেও আন্দোলন হয়েছে, পরে তাদের পরিণতি কী হয়েছে।’
তিনি বলেন, ‘আমি মনে করি, আপনারা (গোপালগঞ্জবাসী) শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করবেন; এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন।’
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামী দিনেও ভালো থাকবে।’
দুটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয়দের উদ্দেশে আইজিপি বলেন, ‘এই থানা কাদের জন্য? আপনাদের জন্য, জনগণের জন্য। আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে এরা (পুলিশ) কাজ কীভাবে করবে? আপনারা যদি… পুলিশকে সহযোগিতা না করেন, তাহলে তো এরা কাজ করতে পারবে না। আর আপনারা যদি চান পুলিশের দরকার নাই, আপনাদের আইনশৃঙ্খলা আপনাদের মেইনটেইন করতে হবে।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সহিংস ঘটনার প্রেক্ষাপটে শুক্রবার গোপালগঞ্জে উচ্চপর্যায়ের এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইজিপি মো. আলী হোসেন ফকিরের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহম্মেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকীসহ গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টার দিকে এই শীর্ষ কর্মকর্তারা গোপালগঞ্জ পুলিশ লাইনসে অনুষ্ঠিত পুলিশের কল্যাণ সভায় যোগ দেন। পরবর্তী সময়ে বিকাল ৩টার দিকে তারা স্থানীয় সার্কিট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে বিকাল ৪টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারা।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় এক পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

কুমিল্লায় চিকিৎসক হ’ত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জমিতে মহেশপুরে ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ গৃহনির্মাণ’ প্রকল্পে ঘর নির্মাণে নানা অনিয়ম ও দুর্নীতি

রংপুরের চার জেলায় আরও ৭২ জনের করোনা শনাক্ত

ঝিনাইদহে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ডোমারে পুজামন্ডপ পরিদর্শনে জেলা বিএনপি’র সভাপতি-সম্পাদক

খুটাখালীতে বন মোরগ ধরার দায়ে শফিক আটক

খুটাখালীতে বন মোরগ ধরার দায়ে শফিক আটক

কালীগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন থেকে ৩৩ শিশুর লাশ উদ্ধারের ঘটনায় ২ চিকিৎসক বরখাস্তের আবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত