crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরের চার জেলায় আরও ৭২ জনের করোনা শনাক্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৫, ২০২০ ৪:১৫ অপরাহ্ণ

মোঃ সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি,রংপুর : রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে চার জেলায় নতুন করে আরও ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু বলেন,রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ৩৪ জন, কুড়িগ্রামে ১৬ জন, গাইবান্ধায় ১২ জন এবং লালমনিরহাটে ১০ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে পীরগঞ্জে ৫ জন, বদরগঞ্জে ২ জন, মিঠাপুকুরে ২ জন, পীরগাছায় ১ জন, কাউনিয়াতে ১ জন, রংপুর সদরে ২ জন, রমেক হাসপাতালে ভর্তি রোগী ২ জন, আনসার সদস্য ১ জন, আরআরএফ পুলিশ সদস্য ১ জন, করোনা হাসপাতালের ১ জন, সেনপাড়ার চিকিৎসক ১ জনসহ নগরীর বিভিন্ন এলাকার আরও ১৫ জন রয়েছেন। এছাড়া কুড়িগ্রাম সদরে ৫ জন, নাগেশ্বরীতে ৬ জন ও ভুরুঙ্গামারীতে ৫ জন, গাইবান্ধা সদরে ৪ জন, গোবিন্দগঞ্জে ৪ জন, সুন্দরগঞ্জে ২ জন, পলাশবাড়ীতে ১ জন ও সাঘাটায় ১ জন এবং লালমনিরহাট সদরে ৪ জন, হাতিবান্ধায় ৪ জন ও আদিতমারীর ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুরে করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। বর্তমানে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫৯ জন। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৯২৫ জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনায় জিআরপি পুলিশের ওসিসহ ৫ জনের বিরুদ্ধে গণধর্ষণ মামলা

প্রেস বিজ্ঞপ্তি

করোনা:ঝিনাইদহে নতুন করে ৬ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে মোট ৩৯০ জন, অনেকেই আইন মানছে না!

করোনা:ঝিনাইদহে নতুন করে ৬ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে মোট ৩৯০ জন, অনেকেই আইন মানছে না!

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রসহ মাদক ১ কারবারিকে আটক করেছে র‌্যাব-১১

দিনাজপুর পুলহাট থেকে খানপুর পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাইনোভিয়া ফার্মা পিএলসি’র শ্রমিক কর্মচারীর বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গণ অবস্থান

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকার সমাধি পরিদর্শনে বিমান বাহিনী ও বিএনপির নেতৃবৃন্দ

অসহায় ও দুস্থদের মাঝে ৩.৩৫ লাখ মেট্রিক টন চাল বিতরণ করেছে অন্তর্বর্তী সরকার