crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

১৭ বছর পর চাঞ্চল্যকর মোছব্বির হ*ত্যা মামলার রায়-৬ জনের যাবজ্জীবন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৯, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ

জালালুর রহমান, মৌলভীবাজার।।

মৌলভীবাজারের রাজনগর উপজেলার সিএনজি চালক মোছব্বির মিয়া (২০) হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম শামসাদ বেগম আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে দুজন পলাতক রয়েছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জুড়ী উপজেলার ভোগপাড়া গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে তাজুল ইসলাম, জুড়ী রেলওয়ে স্টেশন রোডের বশির আহমদ (ড্রাইভার) এর ছেলে টিপু আহমদ, বেলাগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে ফরমুজ মিয়া, চম্পকলতা গ্রামের আব্দুল মতলিবের ছেলে নুরুদ্দিন। এছাড়া পলাতক অবস্থায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বেলাগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে বশির আহমদ ওরফে বসু, কন্টিনালা এলাকার আব্দুল হামিদের ছেলে খোরশেদ মিয়া।

মামলার বিবরণে জানা গেছে, বিগত ২০০৮ সালের ১৬ সেপ্টেম্বর রাজনগর উপজেলার দক্ষিণ খারপাড়া গ্রামের আত্তর মিয়ার ছেলে সিএনজি চালক মোছব্বির মিয়া (২০) প্রতিদিনের মতো গাড়ি নিয়ে বের হন।

তাঁর গাড়ির নম্বর ছিল মৌলভীবাজার-থ-১১-১২৬০। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন ১৭ সেপ্টেম্বর কমলগঞ্জ থানাধীন শমশেরনগরের পি অ্যান্ড এস ইউনিট, বাংলাদেশ বিমানবাহিনীর আওতাধীন আকাশী বাগানে একটি মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে মরদেহটি সিএনজি চালক মোছব্বির মিয়ার বলে শনাক্ত করা হয়।

এ ঘটনায় সিএনজির মালিক ও রাজনগর উপজেলার ৫নং রাজনগর ইউনিয়নের পাঠানটুলা গ্রামের মৃত এরশাদ খানের ছেলে ইয়াছিন খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রাজনগর থানায় মামলা (মামলা নং- ০৬, তারিখ : ১৮/০৯/২০০৮ইং) দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের মধ্য দিয়ে আলোচিত এ হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিয়ামুল হক।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনায় সারা দেশে ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৬৭

বকশিগঞ্জের খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষকে অ’নিয়ম-দু’নীর্তির অভিযোগে শোকজ

Lacus Ultricies

রংপুরে মায়ের বিরুদ্ধে পাঁচ মাসের শিশুকে হ*ত্যার অভিযোগ

ঈদের পর শনিবারেও খোলা থাকতে পারে স্কুল- কলেজ

ঈদের পর শনিবারেও খোলা থাকতে পারে স্কুল- কলেজ

মহেশপুরে হারিয়ে যাওয়া স্বামীকে ফেরত আনার কথা বলে গৃহবধূকে ধর্ষণ, ভন্ড কবিরাজ আটক

পঞ্চগড়ে বিকাশের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

রাঙ্গাকে অব্যাহতি দেওয়ার কারণ জানালেন জাপা মহাসচিব

রাঙ্গাকে অব্যাহতি দেওয়ার কারণ জানালেন জাপা মহাসচিব

হোমনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ডোমারে নারী দিবস উপলক্ষ্যে গণ নাটক অনুষ্ঠিত