
পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের আটোয়ারীতে স*ন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) পুলিশ সুপার মো. আবু সাইমের দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটোয়ারী থানার এফআইআর নং-১৭, জিআর নং-৬৫/২৬, তারিখ ২৯ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ১০/১২/৮/৯(৩)/১১/১৩ ধারার মামলায় এজাহারনামীয় ১ নম্বর আসামি মোহাম্মদ জাহিদুল ইসলাম (৩৪) কে রাতে তেঁতুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আটোয়ারী উপজেলার আরাজী মণ্ডলহাট এলাকার মোহাম্মদ আব্দুল মালেক ও বুলবুলি বেগমের ছেলে।
এ ছাড়া মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. আবুল কালাম আজাদ (৩৭) কে দুপুরে ডুংডুংগি বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বার আউলিয়া (সর্দারপাড়া) এলাকার বাসিন্দা।
অন্যদিকে, জিআর ৮৫/২৬(এ) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. নয়ন আলী (৩০) কে নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তিনি আটোয়ারী উপজেলার রাধানগর প্রধানপাড়া এলাকার মো. আলম হোসেনের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, “গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

















