crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডেঙ্গু জ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০৫

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৪, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন।

সোমবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন রয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মোট ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৯৬৯ জন। এর মধ্যে ৬২ দশমিক তিন শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক সাত শতাংশ নারী রয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে চার বছর ধরে বন্ধ থাকা চিনিকল চালুর দাবিতে মানববন্ধন

ডোমারে জনসচেতনতা সৃষ্টি ও সুরক্ষা সামগ্রী বিতরণ

লালমনিরহাটের আদিতমারীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

ডিবি হারুন ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

কালীগঞ্জের দলিল লেখক নাসিরের বিরুদ্ধে দুদকের মামলা ॥ ৬ কোটি টাকার অবৈধ সম্পদ!

রংপুরে জেলা ও মহানগর আওয়ামীলীগের সম্মেলনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রেীয় শোক এবং এক দিনের সাধারণ ছুটি ঘোষণা

রংপুরের অনুমোদনহীন নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজ হতে প্রতারিত শিক্ষার্থীরা মাইগ্রেশনের দাবিতে হুমকির মুখে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

দেশে করোনায় আরও ৫৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৭৭