crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চীনফেরত আরেক শিক্ষার্থীকে রংপুর মেডিক্যাল হতে ঢাকায় স্থানান্তর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১০, ২০২০ ৩:২০ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর: রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া চীন ফেরত আরেক শিক্ষার্থী আল-আমিনকে(২৪) ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ ১০ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২টায় রমেক হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক নারায়ণ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় বমি ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন চীন ফেরত শিক্ষার্থী আল-আমিন। তাকে রাতেই আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে আইইডিসিআর ও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ দুপুর ২টার দিকে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়।

উল্লেখ্য, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবালা মদনপুর গ্রামের আল-আমিন গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে চীন থেকে দেশে ফেরেন। তিনি চীনের ইয়াং হু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিজ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর আল-আমিনের হঠাৎ শ্বাসকষ্ট ও বমি শুরু হলে রাতে তাকে রমেক হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। এর একদিন আগে গত শনিবার (৮ ফেব্রুয়ারি) নীলফামারীর ডোমার থেকে তাশদীদ হোসেন নামে চীন ফেরত আরেক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া তাশদীদ হোসেনের শারীরিক অবস্থা আপাতত ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পাঠ করানো কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ

শ্যামনগরে ফ্রিজে রক্ষিত ৩ কেজি হরিণের মাংস উদ্ধার

জামালপুরে যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শ্রীনগরে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জোর করে বিয়ে দেওয়ায় মেয়ের বাবা ও স্বামী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

পুলিশের পোশাক নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুরে মশার কা’মড়ে জনজীবন অ’তিষ্ঠ, নেই সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ

রংপুরে মশার কা’মড়ে জনজীবন অ’তিষ্ঠ, নেই সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ

বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রীণ সিগনাল ছিল’, মূল সমন্বয়কারী তাপস : তদন্ত কমিশন