crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৫, ২০২১ ৯:৫৮ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউপির বিনোদরচর গ্রামে স্বামীর ঘর থেকে স্বপ্না খাতুন (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনা রহস্যজনক মনে হওয়ায় প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য সৎ শাশুড়ি মলিনা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার ১৫ জুলাই সকালে বিনোদর চর গ্রামের তোফাজ্জাল হোসেনের ছেলে মিজান মিয়ার ঘরে তার স্ত্রী স্বপ্না বেগমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকাল আনুমানিক ১০টার দিকে লাশ উদ্ধার করে নিয়ে আসে । মৃতের গলায় ফাঁসি দেওয়ার চিহ্ন দেখা যায় এবং পরে ময়না তদন্তের জন্য লাশ জামালপুর মর্গে পাঠানো হয়েছে।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, স্বপ্না খাতুন পাশ্ববর্তী জেলা শেরপুর এর শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা গ্রামের সজল মিয়ার মেয়ে।
মৃত স্বপ্না খাতুনের চাচাত ভাই শাহা আলী সাংবাদিকদের বলেন, বিয়ের পর থেকে তার বোনকে নির্যাতন করে আসছিল তার স্বামীসহ অন্যান্যরা। তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এই ঘটনায় বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট গণমাধ্যকে জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই বলা যাবে না। ময়না তদন্তের রির্পোট এলেই সব পরিস্কার হবে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহের মধুহাটি ইউপি নায়েবের বিরুদ্ধে ব্যাপক ঘুষ বাণিজ্য ও কর পরিশোধ রশিদ ছিঁড়ে ফেলার অভিযোগ

তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

কেএমপি’র অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

ময়মনসিংহে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

সিলেট প্রায় সাড়ে ৫ কোটি টাকার মাদক ধ্বংস

কেএমপি’র অভিযানে ‘গাঁজা’সহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কচুয়ায় মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ মিছিলে হামলা, আহত ১৫

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ মা’দক কারবারি গ্রে’ফতার

পঞ্চগড়ে নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত

নাসিরনগরে গুচ্ছগ্রামে আগুনে পুড়ে ছাই ১০টি বসতঘর ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি