crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ফেব্রুয়ারির মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৩, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থীরা সব পাঠ্যবই হাতে পাবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রথমদিকে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে ব্যস্ত ছিলাম। পাঠ্যবই নিয়ে কাজ করা কর্মকর্তারা বলেছিলেন ‘সব বই নির্ধারিত সময়েই পাবে’। কিন্তু পরবর্তীতে শেষদিকে দেখলাম পাঠ্যবই হাতে পৌঁছে দিতে এখনো অনেক কাজ বাকি।’

সোমবার পরিকল্পনা কমিশনে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব)’ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইরাব) সভাপতি আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুছা মল্লিক, দপ্তর সম্পাদক রুম্মান তূর্য, কার্যনির্বাহী সদস্য আবদুল হাই তুহিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, ‘প্রথমদিকে আমরা আর্ট পেপার পাচ্ছিলাম না। কাগজের সংকটও ছিলো। পরবর্তীতে ছাত্র প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও অন্যদের সহায়তায় আর্ট পেপারের সমস্যাটা সমাধান হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কিছু আর্ট পেপার ঘাটতি আছে। (আর্ট পেপার নিয়ে) বিদেশ থেকে জাহাজ রওনা হয়ে গেছে। আশা করছি জানুয়ারির শেষ দিকে জাহাজ এসে পৌছাবে। এসময় শিক্ষা সংস্কারে ইরাবের সহযোগিতা কামনা করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে  দরপত্রের অধিক গাছ কেটে ঠিকাদারের আত্নসাৎ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

ঝিনাইদহের হলিধানীর কাঁচা বাজার হাইস্কুল মাঠে স্থানান্তর

চকরিয়ার তিন পদে ৫৮৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

হোমনা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শ্বশুরের দাফন সম্পন্ন

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান

যে দোয়া পড়লে এক হাজার বছরের কাজা নামাজ আদায় হবে!

নৌকার প্রার্থীর কর্মীর উপর ‘হামলা’, ১৭ জনের নামে মামলা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রেফতার

সারা দেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু , নতুন শনাক্ত ৮৪৫