crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:১৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ব্যতিক্রমী মুজিব শতবর্ষের উদ্বোধন করল পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৭, ২০২০ ২:৪৯ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি  : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের বছর ব্যাপী ব্যতিক্রমী কর্মসূচির উদ্বোধন করল পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার। ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ মার্চ পর্যন্ত এই কর্মসূচির উদ্বোধন করেন, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার জগদল হাইস্কুল মাঠে ১৫ মাস বয়সের সিফাতকে নিরাপদ দুগ্ধ পান করিয়ে মুজিব শতবর্ষের বছরব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ৭০০ শত শিশুর জন্য নিরাপদ দুগ্ধজাত খাবার বিনামূল্যে প্রদান করেন, মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু। আয়োজক সংগঠনের সভাপতি বিশিষ্ট নাট্যকার ও লেখক রহিম আব্দুর রহিমের সভাপতিত্বে জেলার ৭টি ভ্যানুতে মোট ৭০০ শত শিশুর মাঝে এই খাবার বিতরণ করা হয়।
সংগঠনটির ব্যতিক্রমী কর্মকান্ডে বঙ্গবন্ধুর ৬ দফাকে প্রথম সূচক ধরে জেলা সদর থেকে ৬ কিলোমিটার পর্যন্ত শিশুদের সাইকেল র‍্যালি, জাতির পিতার জন্মশতবর্ষকে দ্বিতীয় সূচক ধরে ১০০ শত শিশু-কিশোরের  সাইকেল র‍্যালিতে যোগদান, ৭ মার্চের ভাষণকে তৃতীয় সূচক ধরে জেলার ৭টি ভ্যানুর প্রত্যেকটিতে ১০০ শত করে মোট ৭ শত শিশুর মাঝে নিরাপদ তরল দুগ্ধ খাবার বিতরণ, ১৭ মার্চকে চতুর্থ সূচক ধরে ৭ টি ভ্যানুর ১১৯ জন আয়োজক শিশু-কিশোরের মাঝে ‘হৃদয়ে শেখ মুজিব’ মনোগ্রাম সম্বলিত ক্যাপ ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। এই সংগঠনটির আয়োজনে বছর ব্যাপী মুজিববর্ষ উৎযাপনে সহযোগী সংগঠন হিসেবে রয়েছে বঙ্গবন্ধুর ৬ দফার সাথে মিল রেখে ৬টি সংগঠন, এগুলো হল- পঞ্চগড় বি পি সরকারি উচ্চ বিদ্যালয়, ইউনেস্কো ক্লাব পঞ্চগড়, গলেহাহাট ফাযিল (ডিগ্রি) মাদ্রসা, ষড়ঋতু জগদল, সূর্যমুখী তরুণ ক্লাব দেবীগঞ্জ ও জেলা পরিষদ- পঞ্চগড়। পঞ্চগড় বিদ্রোহী যুব উন্নয়ন থিয়েটার ও ইউনেস্কো ক্লাবের যৌথ আয়োজনে বছরব্যাপী মুজিববর্ষ উৎযাপন করা হবে ৬ দফায় জেলার ৭টি ভ্যানুতে। মুজিববর্ষে শিশু-কিশোরদের সৃজনশীল ও বয়:বৃদ্ধদের শৈশব-কৈশোরের হারানো ইতিহাস ঐতিহ্য নিয়ে গ্রন্থিত অনুষ্ঠানসহ মেলা-খেলা, নৌকাবাইচ ও লোকজ উৎসবসহ থাকছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক নাটকের  মঞ্চায়ন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে একদিনে আরও ৪১ জনসহ মোট করোনায় আক্রান্ত ২০০

হোমনায় মাদ্রাসাছাত্রদের মাঝে শীতের পোশাক বিতরণ

হোমনায় মাদ্রাসাছাত্রদের মাঝে শীতের পোশাক বিতরণ

দিনাজপুরে মহারাজা স্কুল ট্রাজেডি দিবস পালিত

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

খবরের সূত্র ধরে তদন্তের পর ঝিনাইদহের সেই শিরিষকাঠ খালে অবশেষে রাস্তা হচ্ছে

করোনা প্রতিরোধে সঠিক পথেই এগুচ্ছে সরকার, সামনে আরও কঠোর হওয়া জরুরি

করোনা প্রতিরোধে সঠিক পথেই এগুচ্ছে সরকার, সামনে আরও কঠোর হওয়া জরুরি

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না : তথ্যমন্ত্রী

নাগরপুর সরকারি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি টিটু

ধামরাইয়ে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপন আদায়ের অভিযোগে নারীসহ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার