crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৫, ২০২০ ৭:৫৯ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্কঃ  গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৩৯৮ জন। এ ছাড়া দেশে নতুন করে আরও ১ হাজার ১৬৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৭ হাজার ২৬৫ জন। ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৬৯৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

শুক্রবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১১৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৮ হাজার ৮০৩ জন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৬৯৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৬৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১৩ জন সুস্থ হয়েছেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় ঘুড়ির শিং এর আঘাতে প্রাণ গেল কিশোরের

মাদারগজ ব্র্যাকের উদ্যোগে বা’ল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

মাদারগজ ব্র্যাকের উদ্যোগে বা’ল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) হাতে ৭৩ হাজার ৮ শত টাকা মূল্যমানের মাদক ও যৌন উত্তেজক সিরাপ আটক

পঞ্চগড়ে ৬ ব্যবসায়ীর জরিমানা

নাসিরনগর হুরল বিলে মাছের পোনা অবমুক্ত

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

অভিনেত্রী শ্রাবন্তীকে নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি ‘বিক্ষোভ’

নাসিরনগরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মধুপুর থানা পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত

শ্রমিক হত্যার প্রতিবাদে রংপুরে বামজোটের বিক্ষোভ