crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৮, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ণ

 

‎কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
‎কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নে ভূমি জালিয়াতি, জাল দলিল সৃষ্টি ও সম্পত্তি দ*খলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী লিয়াকত মিয়া ও তার ভাই।

‎শনিবার (৮ আগস্ট ২০২৬) সকাল ১১টায় কিশোরগঞ্জ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ তুলে ধরেন।

‎সংবাদ সম্মেলনে লিয়াকত মিয়া ও তার ভাই অভিযোগ করেন, প্রতিপক্ষ মো. রফিকুল ইসলাম ও তাজুল ইসলাম আপন দুই ভাই দীর্ঘদিন ধরে জাল কাগজপত্র ও ভুয়া দলিল তৈরি করে জমি বিক্রি করে আসছেন। তারা অভিযোগ করেন, প্রকৃত মালিক হিসেবে নিজেদের সম্পত্তি দখলে নিতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এ ঘটনায় মামলা করলে মামলা তুলে নিতে তাদের ঘুমন্ত অবস্থায় হ*ত্যা ও প্রা*ণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।

‎বক্তারা আরও অভিযোগ করেন, জাল দলিল ও মিথ্যা তথ্য ব্যবহার করে তাদের সম্পত্তির মালিকানা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং তাদের বিভিন্নভাবে হ*য়রানি করা হচ্ছে।

‎সংবাদ সম্মেলনে লিয়াকত মিয়া ও তার ভাই তাদের সম্পত্তি ফিরে পাওয়া, ভূমি জালিয়াতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে সরকারি রাস্তার গাছ কেটে নিল ছাত্রলীগ কর্মী শরীফ আহম্মেদ নিরব

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করেছেন কংগ্রেস মহাসচিব অ্যাড. ইয়ারুল ইসলাম

নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক : উপদেষ্টা রিজওয়ানা হাসান

লালমনিরহাটের আদিতমারীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগামী ৫ দিন সারা দেশে বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

তিতাসে মরহুম হাজী ইসমাঈল বেপারীর রুহের মাগফেরাত কামনায় তাফসীরুল কুরআন মাহফিল

নেত্রকোনায় হাসপাতাল প্রাঙ্গণে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

হোমনায় করোনাভীতি উপেক্ষা করে হতদরিদ্রদের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন ইউএনও