crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:২৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে চিকিৎসককে লা*ঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৪, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

জামালপুর জেনারেল হাসপাতালের আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ সংক্রান্ত বিরোধের জেরে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখার সদস্য সচিব ডা.তরিকুল ইসলাম (রনি) নামে একজন চিকিৎসককে লা*ঞ্ছিত ও শারিরিকভাবে মা*রধরের অভিযোগ উঠেছে। সোমবার ২৩ জুন দুপুরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের চেম্বারে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার মো. তরিকুল ইসলাম রনি জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে কর্মরত। অভিযুক্ত চিকিৎসকের নাম ডেন্টাল সার্জন ইকরামুল হক হিটলু। তিনি একই হাসপাতালে ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত ও আওয়ামীপন্থী চিকিৎসক সংগঠনের সাথে জড়িত।

এ ঘটনায় জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক, সিভিল সার্জনসহ সকল চিকিৎসকের উপস্থিতিতে জরুরি সভা হয়। সেখানে অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. তরিকুল ইসলাম রনি বলেন, ‘সম্প্রতি হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে ৪৪ জনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের আগেই ডেন্টাল সার্জন ইকরামুল হক হিটলু টাকার বিনিময়ে কয়েকজনকে নিয়োগ দিতে চাপ দিয়ে আসছিলেন। তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হন ডা. হিটলু। গত রোববার দুপুরে তিনি কতিপয় লোকজন নিয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহানের গাড়ির গতিরোধ করেন এবং তাকে হুমকি দেন। আজ দুপুরে ডা. হিটলু ও তার স্ত্রী ডা. শারমিন আমার কক্ষে ঢুকে গালমন্দ করেন। একপর্যায়ে মা*রধর করেন তারা। খবর পেয়ে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ ঘটনাস্থলে আসেন। তখন পালিয়ে যান অভিযুক্ত চিকিৎসক হিটলু।’

ড্যাবের জামালপুর জেলা শাখার সভাপতি ডা. আহাম্মদ আলী আকন্দ গণমাধ্যমকে বলেন, ‘আবাসিক মেডিকেল অফিসারকে মা*রধরের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে মঙ্গলবার সকাল থেকেই জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ থাকবে। তবে হাসপাতালের জরুরি বিভাগের সেবা চালু থাকবে।’

জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক সাংবাদিকদের বলেন, ‘একজন চিকিৎসক হয়ে আরেক চিকিৎসকের চেম্বারে ঢুকে মা*রধর করার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’

অভিযুক্ত চিকিৎসক ইকরামুল হক হিটলুকে ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনের সংযোগ বন্ধ পাওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আতিক বলেন, ‘মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব-৬

হোমনায় আধুনিক পৌর সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি ৭ দিন বন্ধ ঘোষণা

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি ৭ দিন বন্ধ ঘোষণা

রংপুর সিটি কর্পোরেশনের পথসভায় এইচ এম শাহরিয়ার আসিফ

নাসিরনগরে প্রবাসী ইসলামী সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ভৈরবের কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশনে গাড়িও থামেনা, যাত্রীও আসে না!

ভৈরবের কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশনে গাড়িও থামেনা, যাত্রীও আসে না!

অ’গ্নিসন্ত্রাসীরা হাতেনাতে ধরা পড়লে সঙ্গে সঙ্গে ওই আ’গুনে ফেলেই হাত পু’ড়িয়ে দিতে হবে : প্রধানমন্ত্রী

গোবিন্দগঞ্জে মৎসজীবী সমিতির সভাপতি সম্ভুমাঝির ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘মৎসজীবী সমিতির’ মানববন্ধন

সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে নাসিরনগরে মতবিনিময় সভা

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার