crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় কিশোরীকে ধ’র্ষণের অভিযোগে যুবক আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৫, ২০২৪ ৯:১২ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক কিশোরীকে ধ’র্ষণের অভিযোগে রকি (২৮) নামের এক যুবকে আটক করেছে আর এমপি বেলপুকুর থানা পুলিশ। ১৪ জুলাই (২০২৪) ওই কিশোরীর বাবার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানায় একটি মামলা রুজু হয়। অভিযোগের পর অভিযান পরিচালনা করে ধ’র্ষককে বেলপুকুরের বাঁশপুকুরিয়া এলাকা থেকে গ্রেফতার করে।

বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রোববার দুপুরে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক রকি উপজেলার বেলপুকুর ইউনিয়নের দোমাদী গ্রামের দক্ষিণপাড়া এলাকার জাকারিয়ার ছেলে।’

জানা গেছে, গত ৩ সপ্তাহ যাবত রকি ওই কিশোরীকে কু’প্রস্তাব দিয়ে আসছিল। গত ১২ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টায় রকি মোবাইল ফোনের মাধ্যমে কৌশলে কি’শোরীকে ডেকে নিয়ে আসেন। এরপর সন্ধ্যা ৭ টায় দোমাদী এলাকার দিয়াড় বিলের একটি পাটের ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধ’র্ষণ করে। বিভিন্ন হু’মকি-ধ’মকির ভয় না করে ধ’র্ষণের শিকার ওই কিশোরীর বাবার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরবর্তীতে আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের দিকনির্দেশনায় এসআই আকতার হোসেন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ জুলাই) সকাল ৭ টায় অভিযান পরিচালনা করে আসামি রকিকে বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। রোববার দুপুরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী কি’শোরীকে উদ্ধার করে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে আ’লীগের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করলেন সরকারি কলেজের অধ্যক্ষ, অ’পসারণ দাবি নেটিজেনদের

রংপুরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

Attention to The PM, MPO teachers on the street for long 38 days

রমেকে প্রণোদনার দাবিতে নার্সদের বিক্ষোভ, অ ব রু দ্ধ পরিচালক

দাউদকান্দিতে ডিকে হাসপাতালের উদ্বোধন

দাউদকান্দিতে ডিকে হাসপাতালের উদ্বোধন

স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

ঘোড়ঘাটে ২৯টি পূজামণ্ডপে বিএনপির আর্থিক অনুদানের চেক বিতরণ

কাল থেকে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত