crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মহেশপুরে ৬০ ফুট উচ্চতার নারিকেল গাছে নারী, উদ্ধার করলেন দমকল বাহিনী!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৫, ২০২১ ১০:৫৪ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি>>
মহেশপুরে ৬০ ফুট উচ্চতার নারিকেল গাছের মাথা থেকে তাহমিনা (২২) নামে এক নারীকে উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। জ্বীনের প্রভাবের কারণে বৃহস্পতিবার (২৪ জুন) রাত ৯টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের একটি নারিকেল গাছে উঠে পড়ে তহমিনা। তিনি ওই গ্রামের হাসানের স্ত্রী। তাদের ঘরে তামান্না নামে ৬ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

তাহমিনার স্বামী হাসান জানান, তার স্ত্রীর জ্বীনের প্রভাব ছিল। বৃহস্পতিবার সন্ধায় বাজারে গেলে বাড়ি থেকে খবর আসে স্ত্রী তহমিনা বাড়ির পাশে বড় নারিকেল গাছের মাথায় ঝুলছে। অনেক চেষ্টা করেও নামাতে না পেরে মহেশপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে স্ত্রীকে গাছ থেকে নামিয়ে আনে।

মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শ্রী রমেশ কুমার সাহা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বেগমপুর গ্রামের একটি নারিকেল গাছের মাথা থেকে তহমিনাকে উদ্ধার করা হয়। গাছটি প্রায় ৬০ ফুট উঁচু হবে। নামানোর সময় ওই নারীর জ্ঞান ছিলো না। উদ্ধার শেষে তাকে হাসপাতালে পাঠানো হয়। তিনি এখন ভাল আছেন বলে স্টেশন অফিসার শ্রী রমেশ কুমার সাহা গনমাধ্যমকর্মীদের জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারাদেশে ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, আক্রান্ত ৪৬২

সারাদেশে ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, আক্রান্ত ৪৬২

হোমনায় পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

যেসব কারণে সাবেক সিইসি নুরুল হুদার রিমান্ড চায় পুলিশ

কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশের অভিযানে ১৯ বছর আত্মগোপনে থাকা হ’ত্যা মামলার আসামী গ্রেফতার

পদ্মার সেতুতে মালামাল চু’রির অভিযোগ, নামলেই ব্যবস্থা

পদ্মার সেতুতে মালামাল চু’রির অভিযোগ, নামলেই ব্যবস্থা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত

গফরগাঁওয়ে সিএনজি- অটোরিকশার মুখোমুখি সং’ঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নি’হত

ডোমারে আমবাড়ীহাট জামে মসজিদের দ্বি-তল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

হোমনায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

কিশোরগঞ্জ পৌর শহরে গভীর গর্তে ভরা মহাসড়ক, জনদুর্ভোগ চরমে !!