crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন, ৪৫ মিনিটে জানা যাবে করোনার ফলাফল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩, ২০২০ ৮:০৩ অপরাহ্ণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সদর হাসপাতালে এ ল্যাবের উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। এসময় স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা: রাশেদা সুলতানা, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হারুন অর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: হারুন অর-রশিদ জানান, এখন থেকে এই ল্যাবে জীন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ এর পরীক্ষা করা হবে। একসাথে ৪ জনের করোনার পরীক্ষা করা যাবে। এতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। ল্যাব না থাকায় এতদিন ঝিনাইদহের করোনা রোগিদের পরীক্ষা করা হতো, কুষ্টিয়া, যশোর, খুলনা ও ঢাকা থেকে। দ্রুত করোনা শনাক্তের পর আক্রান্ত রোগিদের চিকিৎসা সেবা দ্রুততার সাথে দেওয়া যাবে বলে জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাগরপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি টিটু

দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা

ডোমারে আনছার আলী হসপিটাল অ্যাণ্ড ডায়াগনস্টিক সেণ্টারের উদ্বোধন

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

ভেড়ামারায় মুখে মাস্ক ব্যবহার না করায় মোটরসাইকেল আরোহীর জরিমানা

চকরিয়ায় চোর ও চেক জালিয়াতির পলাতক আসামি রাকিব আটক

ডোমার মির্জাগঞ্জে ধর্ষণ করতে গিয়ে শিক্ষক শ্রীঘরে

আদিতমারীর দূর্গাপুর  সীমান্তে গুলিবিদ্ধ লিটন চিকিৎসাধীন অবস্থায়, ভারতে মারা গেছে

পুলিশ লাইন্স একাডেমি এডুকেশন কর্তৃক পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন