crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

খুলনায় জিআরপি পুলিশের ওসিসহ ৫ জনের বিরুদ্ধে গণধর্ষণ মামলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ৩:৪১ অপরাহ্ণ

বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি। ছবি-সংগৃহীত

ক্রাইম পেট্রোল ডেস্ক >>

খুলনার রেলওয়ে (জিআরপি) থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি পাঠানসহ এক নারীকে গণধর্ষণের অভিযোগে ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গণধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে সোমবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলাটি দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. মো. মোমিনুল ইসলাম জানান, সোমবার দুপুরে অভিযোগের শুনানি শেষে আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান আর্জিটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

গত ২ আগস্ট রাতে তিন সন্তানের মা ওই নারীকে জিআরপি (রেলওয়ে) থানার মধ্যে ওসিসহ ৫ পুলিশ সদস্য গণধর্ষণ ও মারধর করে বলে ওই নারী আদালতে অভিযোগ করেন। পরদিন ৩ আগস্ট আদালত তার জবানবন্দি গ্রহণ করে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের নির্দেশে ৫ আগস্ট তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। এ ঘটনায় গত ৭ আগস্ট খুলনা রেলওয়ে জিআরপি থানার (ওসি) ওসমান গনি পাঠান ও এএসআই নাজমুল হককে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়। মাদক মামলায় গত ২৮ আগস্ট ওই নারী জামিনে মুক্ত হন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে শীতে কাঁপছে প্লাস্টিকের ঘর, সহায়তার আশায় অসহায় পরিবার

টাঙ্গাইলে পলিথিনের ব‍্যাগের পরিবর্তে পরিবেশ বান্ধব বিকল্প ব‍্যাগ ব‍্যবহার শীর্ষক ক‍্যাম্পেইন ও আলোচনা সভা

টাঙ্গাইলে পলিথিনের ব‍্যাগের পরিবর্তে পরিবেশ বান্ধব বিকল্প ব‍্যাগ ব‍্যবহার শীর্ষক ক‍্যাম্পেইন ও আলোচনা সভা

দেশে করোনায় আরও ১০৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৩৬৪

ঘোড়াঘাটে কোটি টাকা নিয়ে কর্মকর্তা উধাও, খাদ্য গুদাম সিলগালা

ঠাকুরগাঁওয়ে চার হাত-পা ভেঙে দেওয়া সেই অন্তঃসত্ত্বা পারভিনের মৃত্যু

হোমনায় এমপি সেলিমা আহমাদ এর অর্থায়নে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী কেউ এবার দায়িত্বে থাকবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নেত্রকোনার আটপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি

নাসিরনগরে ৬৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

খুলনা রেলওয়ে পুলিশ সুপারের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ