crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্যারিস পৌঁছলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৯, ২০২১ ৮:০১ অপরাহ্ণ

ফাইল ছবি।

ক্রাইম পেট্রোল ডেস্ক>> স্কটল্যান্ডের গ্লাসগো ও লন্ডনে সরকারি সফর শেষে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে প্যারিসে পৌঁছেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬) মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে চার্লস দ্যা গল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা ও স্থানীয় প্রশাসনের প্রধান স্বাগত জানিয়েছেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সরকারি বাসভবন এলিসি প্যালেসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন প্রেসিডেন্ট।

প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীকে সেখানে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে এবং প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করবেন। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফরাসি প্রেসিডেন্ট একান্ত আলাপে বসবেন এবং উভয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হবে।

শেখ হাসিনা এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন এবং এলিসি প্রাসাদে রিপাবলিকান গার্ডের গার্ড অব অনার পরিদর্শন করবেন।এরপর প্রধানমন্ত্রীর ফরাসি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ম্যাটিগননে যাবেন। দুই নেতা একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

এর আগে গত ৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-২৬ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে স্কটল্যান্ডের গ্লাসগো থেকে লন্ডনে পৌঁছেন। ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য এবং ফ্রান্সে তার দুই সপ্তাহের সফরে গ্লাসগো পৌঁছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চান্দিনায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহনির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন

চান্দিনায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহনির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন

ঝিনাইদহে বিসিকের বর্জ্যে নষ্ট হচ্ছে ফসলী জমি

পঞ্চগড়ে ভারতীয় বোল্ডার গরু আটক

জামালপুরে এডাবের বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ সব আদালত বর্জনের সিদ্ধান্ত দিনাজপুর জেলা আইনজীবী সমিতির

রংপুরের খলিশাকুড়িতে দীর্ঘ আড়াই বছরে হাইটেক পার্ক নির্মাণে নামসর্বস্ব সাইনবোর্ড ছাড়া আর কোনো অগ্রগতি নেই

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র গোয়েন্দা বিভাগের হাতে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয়দানকারী ১ প্র’তারক ও চাঁ’দাবাজ গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা বিভাগের হাতে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয়দানকারী ১ প্র’তারক ও চাঁ’দাবাজ গ্রে’ফতার

নেত্রকোনার কেন্দুয়ায় বানভাসি মানুষের পাশে এম পি অসীম কুমার উকিল

নেত্রকোনার কেন্দুয়ায় বানভাসি মানুষের পাশে এম পি অসীম কুমার উকিল

কালীগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্র আপহরণ