crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে জ*বরদখল ,লু*টপাট ও হ*য়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৮, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।

পেশিশক্তি ও অন্যায়ের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ন্যায় বিচারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞ আদালতে বিচারাধীন সম্পত্তি জোরপূর্বক জ*বরদখল, পৈতৃক ব্যবসা প্রতিষ্ঠানে (পার্টি সেন্টার) সশস্ত্র হা*মলা, ব্যাপক লু*টপাট এবং হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সর্বস্তরের সচেতন মানুষ, স্থানীয় এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবারের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

বুধবার (৮ জুলাই-২০২৬) দিনাজপুর শহরের বাসুনিয়াপট্রি‌ পার্টি সেন্টারের পাশে প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগীরা তাদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধন থেকে অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনতে জোর দাবি জানানো হয়। এছাড়াও হা*মলাকারী, ভা*ঙচুরকারী ও ভূ*মিদস্যুদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিতে হবে এবং
উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানিমূলক মামলার সুষ্ঠু ও সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত করতে হবে। ভুক্তভোগী পরিবার এবং মামলার সাক্ষীদের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে পার্টি সেন্টারের পরিচালক সৈয়দ আলমামুন ইসলাম রনি বলেন, ‘আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও জোরপূর্বক সম্পত্তি দখল এবং ব্যবসা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালানো আইনের শাসনের পরিপন্থী।’

তিনি অবিলম্বে এই অন্যায়ের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ অংশ নিয়ে ভুক্তভোগী পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে বিসিকের বর্জ্যে নষ্ট হচ্ছে ফসলী জমি

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরের জামায়াত জোটের ছক্কা, দুর্গ তছনছ জাপার

ঝিনাইগাতীতে মাদক ও অস্ত্র মামলার ওয়ারেণ্টভুক্ত আসামি গ্রেফতার

ব্যারিস্টারি পড়তে গিয়ে লা-শ হয়ে দেশে ফিরলেন পঞ্চগড়ের ফায়াদ

ইদুল ফিতরকে কেন্দ্র করে চু’রি-ছি’নতাই প্রতিরোধে বিশেষ অভিযান চলমান রয়েছে : আইজিপি

জামালপুরে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করলেন পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান

ডোমারে আমন চাল ক্রয়ের উদ্বোধন

বকশীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে রংপুরে মানববন্ধন