crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের ১২টি ঘর পুড়ে ছাই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৬, ২০২০ ১:১৯ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের ১২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলা জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া ৬নং ওয়ার্ডের উত্তর পাড়া গ্রামে।
সরেজমিনে জানা যায়, বুধবার (৫আগস্ট) গভীর রাতে উক্ত এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে হাচানুল হকের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। নিমেষেই আগুনের শিখা পার্শ্ববর্তী আশরাফ আলীর ছেলে রবিউল ইসলাম ও মৃত ছলিমুদ্দিনের ছেলে নজরুলের ঘরে ছড়িয়ে পড়ে। এতে করে ৩টি পরিবারের প্রায় ১২টি ঘর, আসবাবপত্র, চাল, ধান, হাঁস, মুরগিসহ নগদ অর্থ পুড়ে ছাই হয়।

ভুক্তভুগী হাচানুল হক জানান, হঠাৎ গত রাত ১২টার পরে আমার রান্না ঘর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কোন রকমে গরু ছাগল গোয়াল ঘর থেকে বের করি এবং বাড়ির মানুষ জন রক্ষা পাই। আমার ৩টি ঘর পুড়ে যায়। এতে করে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। রবিউল ইসলামের ৪টি ঘর পুড়ে ৫ লক্ষ এবং নজরুল ইসলামের ৫টি ঘর আসবাবপত্র ও নগদ অর্থ মিলে প্রায় ৬ লাক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয় বলে তিনি জানান।

ইউপি চেয়ারম্যান আবুল হাচান বলেন, বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে, তিনি সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ইতোমধ্যে চাল, ডাল, তেল, লবণসহ শুকনো খাবারের প্যাকেট পাঠানো হয়েছে। বিষয়টি ডিসি স্যারকে জানিয়েছি, আগামীতে তাদের মাঝে টিন বিতরণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেবীগঞ্জে অবৈধ বালি পয়েন্টে চলছে ড্রেজার মেশিনে বালি উত্তোলন

রমজানে স্বল্পমূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি

রমজানে স্বল্পমূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি

রংপুরে ১২ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেফতার-৪

হোমনায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎবার্ষিকীতে যুব ঋণ বিতরণ

হোমনায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎবার্ষিকীতে যুব ঋণ বিতরণ

কিশোরগঞ্জ মিঠামইনে মালিকের দরগাহ/ওলীর মাজারে উরসের নামে নাচ- গান, নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধের দাবি

করোনা মোকাবেলায় মাস্ক পরা নিশ্চিত করতে সরকারের ১১ নির্দেশনা

মধুপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

১৯৭১ সালের এইদিনে ডিমলা মুক্ত’র ইতিহাস

পাটধা কাঠালিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসায় খতমে কোরআন ও আজীবন দাতা সদস্য সম্মেলন

ঝিনাইদহের মহেশপুরে চেয়ারম্যানের ১ দিনের কারাদণ্ড