crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জগন্নাথপুরে খাল ভাঙনের কবলে ৫০ পরিবার, রক্ষা করার দাবি ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৩, ২০২০ ৩:৩৬ অপরাহ্ণ

মো.আলী হোসেন খাঁন : সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি খালের ভাঙনের কবলে পড়েছে প্রায় ৫০টি পরিবার। ভাঙন থেকে রক্ষা করতে সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত লোকজন।

জানা গেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া রসুলপুর গ্রামের মধ্য দিয়ে বড় খাল নামে একটি খাল রয়েছে। রৌয়ারখারা থেকে নলুয়ার হাওরে গিয়ে পড়েছে। এখানে প্রধান সড়কের সেতু থেকে পশ্চিম দিকের কালভার্ট পর্যন্ত খাল খুবই গভীর। এখনো হেমন্ত মৌসুমে ১৫ থেকে ২০ ফুট পানি রয়েছে খালে। খালের দুই পাড়ে রয়েছে অসংখ্য বসত বাড়ি। বর্ষা মৌসুমে এ খাল দিয়ে প্রচন্ড গতিতে চলাচল করে পানি। এ সময় পানির স্রোতে বসত বাড়ি ভাঙনের কবলে পড়ে। প্রতি বছর কম-বেশি বাড়িঘর ভাঙছে। যদিও ভাঙন ঠেকাতে খালের মুখে থাকা সেতুর নিচে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয় যাতে বর্ষায় নৌকা চলাচল করতে না পারে । তাতেও কাজ হচ্ছে না। অবিরাম চলছে ভাঙন। ইতোমধ্যে ভাঙনের কবলে পাকা বাড়ি, পাকা টয়লেট, বাড়ির পেছনের আঙ্গিনাসহ প্রায় ৫০ পরিবারের বাড়িঘর হুমকির মুখে রয়েছে। ভাঙন থেকে বাড়ি রক্ষা করতে অনেকে বাঁশের বেড়া দিয়ে মাটি ভরাট করলেও অনেকে তা পারছেন না।

২৩ ফেব্রুয়ারি রোববার সরজমিনে দেখা যায়, খালের ভাঙনের কবলে রয়েছে অসংখ্য বাড়িঘর। হুমকির মুখে আছে আরো অনেক স্থাপনা। এ সময় গ্রামের স্পেন প্রবাসী হারুন রশীদ ও ক্ষতিগ্রস্ত তোতা মিয়াসহ অনেকে বলেন, বিগত প্রায় ১০ থেকে ১২ বছর ধরে খালে ভাঙন চলছে। ভাঙনের কবলে আছে আক্কাছ মিয়া, তোতা মিয়া, এলাইছ মিয়া, ফিরোজ আলী, খালিক মিয়া, শরীফ খান, আলতাব খান, রুমেন খান, নানু মিয়া, ওয়াবদা মিয়া, নুর মিয়া, ইলা মিয়া, মিঠু মিয়া, শহীদ মিয়া, কনর মিয়াসহ প্রায় ৫০টি পরিবার । এর মধ্যে ধনীরা নিজ বাড়ি রক্ষায় প্রতি বছর ভাঙনে কাজ করলেও গরীবরা অসহায়। তাদের বাড়িঘর ভেঙেই চলেছে। তাই খালের এ ভাঙন থেকে রক্ষা করতে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারসহ স্থানীয়রা।

এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের জগন্নাথপুর উপজেলা উপ-সহকারি প্রকৌশলী হাসান গাজী বলেন, সরজমিনে তদন্ত করে ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় টেকেরবাজার আশ্রয়ন প্রকল্পে ঢেউটিন ও ১৫ হাজার টাকার চেক হস্তান্তর করলেন ইউএনও

৯৯৯ নম্বরে ফোন দিয়ে ১০ মাসের শিশুকে উদ্ধার করলো ডোমার থানা পুলিশ

রংপুরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৬

ময়মনসিংহে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ

কালীগঞ্জ থেকে অপহৃত শিশু ঢাকায় উদ্ধার, অপহরণকারী আটক

রংপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

নাসিরনগরে দুস্থ ও অসহায় ৫শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী দিল সৈয়দ পরিবার

৬ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের অর্ডার নিশ্চিত করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

রাষ্ট্রপতির অফিস থেকে ফোন পেয়ে আবদুল হামিদকে ছেড়ে দেওয়ার অভিযোগ