crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:০৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে পৃথক হত্যা, বিস্ফোরক ও মাদক মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৩০, ২০১৯ ৪:১৬ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে পৃথক হত্যা, বিস্ফোরক ও মাদক মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম, দ্বিতীয় ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এম জি আযম এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৫ এপ্রিল রাতে সদর উপজেলার মির্জাপুর গ্রামে আব্দুল গনিকে বোমা মেরে হত্যা করে পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্যরা। এ ঘটনায় পরদিন নিহতের ভাই বাদি হয়ে সদর থানায় ৪ জনকে আসামী করে হত্যা ও বিস্ফোরক আইনে ২ টি মামলা দায়ের করে। ওই বছরেই পুলিশ ৪ জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত নাজিম উদ্দিন, আসমত, তক্কেল ও নজরুল ইসলাম ভুটানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এ মামলায় তক্কেল ও নজরুল ইসলাম ভূটান পলাতক রয়েছে।

অপরদিকে, ২০১৩ সালের ২৫ জুলাই মহেশপুর উপজেলার দত্তনগর বাজার থেকে ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওই দিন পুলিশ বাদি হয়ে ৪ জনকে আসামী করে মাদক মামলা দায়ের করে। তদন্ত শেষে ওই বছরের শেষের দিকে পুলিশ আদালতে ৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে। স্বাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আমেনা খাতুন, মজিদা খাতুন ও রাবেয়া খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ মামলার অপর আসামী তারা মিয়া বর্তমানে মৃত ও রাবেয়া খাতুন এবং আমেনা খাতুন পলাতক রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিদল

দাউদকান্দিতে বিয়াম স্কুল এবং বেদে পল্লীতে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করলেন কুমিল্লার ডিসি

দাউদকান্দিতে বিয়াম স্কুল এবং বেদে পল্লীতে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করলেন কুমিল্লার ডিসি

কালীগঞ্জে মাদ্রাসায় হাফেজ পড়ুয়া ছাত্র নিখোঁজ না অপহরণ, থানায় ডায়েরী

গাইবান্ধায় যথাযথ মর্যাদায় ৭ই মার্চ পালিত

ডোমারে আল-বারাকাহ্ ইসলামী বীমার মৃ’ত্যু দাবির চেক প্রদান

ডোমারে আল-বারাকাহ্ ইসলামী বীমার মৃ’ত্যু দাবির চেক প্রদান

ঝিনাইদহ পুলিশ সুপারের বলিষ্ঠ নেতৃত্বে ২৪ ঘন্টার পুর্বেই হত্যা মামলার আসামি গ্রেফতার

ডোমারে এসএসসি ৮৯ ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত

ডোমারে এসএসসি ৮৯ ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত

ফারাক্কা বাঁধ তুলে নিতে ভারতের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস

নাসিরনগরে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে পৌর কার্যালয়ে তালা