crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঢাকায় ডিবি পুলিশের অভিযানে হোমনা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ চার নেতা গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৪, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ

 

শ্রী শুকদেব লাল শুভ, জেলা প্রতিনিধি, ঢাকা।।
রাজধানী ঢাকায় ডিবি পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতাররা হলেন মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার, হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হায়দার আলী খান ও গফরগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু মিয়া।

জানা গেছে, মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ডিবি উত্তরা বিভাগের একটি দল লাভলু মিয়াকে গ্রেফতার করে। পরে একইদিন সন্ধ্যা ৬টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে ডিবি ওয়ারী বিভাগের একটি দল হায়দার আলী খানকে গ্রেফতার করে। একই দিনে ডিবি রমনা বিভাগের অভিযানে ধানমন্ডি এলাকা থেকে আকবর হোসেন হাওলাদার ও ডিবি লালবাগ বিভাগের অভিযানে এ কে এম সিদ্দিকুর রহমান আবুল কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সুনির্দিষ্ট অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি।ডিবি আরও জানায়, তারা সংঘবদ্ধভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিলেন। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

৫০ বৎসরের গুনাহ মাফের আমল

হোমনায় মাজার ভা*ঙচুর ও বাড়িঘরে অ*গ্নিসংযোগের ঘটনায় ২২০০ জনকে আসামি করে পুলিশের মামলা দায়ের

নেত্রকোনায় ট্রলার ডুবিতে ১৭ জন নিহত নিখোঁজ ১

হাতুড়ের টুং টাং শব্দে মুখরিত ভোলার কামার শালাগুলো

জগন্নাথপুরে অতিথি পাখি বিক্রি করার দায়ে বিক্রেতার ১৫ দিনের কারাদণ্ড

নিত্য পণ‍্যের মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে শ্রমিক অধিকার আন্দোলনের মানববন্ধন-সমাবেশ

নিত্য পণ‍্যের মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে শ্রমিক অধিকার আন্দোলনের মানববন্ধন-সমাবেশ

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে জনগণের ৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিল ‘অরণ্য কেয়ার ফাউন্ডেশন’

দেশ ও জাতির জন্য যে কোনো ত্যাগ স্বীকারে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম মহানগরীতে বাসাবাড়ী ও সিএনজি স্টেশনে গ্যাস দ্রুত স্বাভাবিকের আশ্বাস