crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:২৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বেই কৃষি উন্নয়নের লক্ষ্যে খাল খননের ওপর গুরুত্ব দিয়েছিলেন : সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৩, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ

 

দিনাজপুর প্রতিনিধি।।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক এজেএম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুর জেলার ফরিদপুর এলাকায় পৌঁছে নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন এবং সেখানে দোয়া পাঠ করবেন।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) দুপুরে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের দেশের উত্তরাঞ্চলে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় গাছের পরিমাণ অনেক কম। যেখানে দেশের অন্যান্য অঞ্চলে প্রায় ২০ ভাগ এলাকাজুড়ে গাছপালা রয়েছে, সেখানে আমাদের অঞ্চলে তা মাত্র প্রায় ৮ বা ৯ ভাগ। অথচ একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হলে কমপক্ষে ২৫ ভাগ এলাকাজুড়ে বন বা বাগান থাকা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বেই পরিবেশ সংরক্ষণ ও কৃষির উন্নয়নের লক্ষ্যে খাল খননের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এই উদ্যোগটি একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, তেমনি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি দেশের সবুজ বিপ্লবকে সত্যিকার অর্থে সফল করতে চাই, তবে এ ধরনের কার্যক্রমকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে হবে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আগামী ১৬ মার্চ কাহারোলে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই মহৎ উদ্যোগের শুভ সূচনা করা হবে।’

এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও বীরগঞ্জ কাহারোল উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বিকেল ৪টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনাজপুর আগমনের বিস্তারিক দিক তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মনজুরুল ইসলাম মঞ্জু, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় তীব্র শীতে বাইরে ঘুমাচ্ছে কওমী মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী

ফের বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

পুলিশের অনুদান পেল জামালপুরের সন্তান করোনায় মৃত দুই পুলিশ পরিবার

হোমনায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটি ঘোষণা

হোমনায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটি ঘোষণা

চট্টগ্রাম ওয়াসার এমডি ফজলুল্লাহ‘র নির্দেশে আন্দোলনকারীদের ওপর হামলা, পদত্যাগ না করা পর্যন্ত লাগাতার আন্দোলন

করোনাকালে রিটেন মওকুফ ক‌রে ভাইবার মাধ্যমে আইনজীবী সনদ প্রদানের দাবিতে রংপুরে মানববন্ধন

সিরিজ বোমা হামলার প্রতিবাদে ভালুকায় যুবলীগের মানববন্ধন

কুমিল্লায় ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

জগন্নাথপুরে করোনা রোগী নেই ॥ ১৫৫ প্রবাসী কোয়ারেন্টাইনে

ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত