crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে পুলিশের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৬, ২০২০ ১০:০৬ পূর্বাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতকে(৫২) পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে । আজ শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি গোকর্ণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেঠাগ্রাম সূচীউড়ার হাজ্বী অন্তর আলীর ছেলে। রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পৃুলিশ জানায়, উপজেলার গোকর্ণ ইউনিয়নের তিতাস নদীর পাড়ে ধান মাড়াইকে কেন্দ্র করে সূচীউড়া গ্রামের নাগরের গোষ্ঠি ও বড়বাড়ির গোষ্ঠির লোকজনের মধ্যে সংঘর্ষ বাধঁলে সংবাদ পেয়ে থামাতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ৬ পুলিশসহ ৬৫ জন আহত হয়। এসময় পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এসআই নজরুল ইসলাম খন্দকার বাদি হয়ে ৫৮ জনকে আসামি করে নাসিরনগর থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। এর আগে এ মামলায় আনোয়ার পাঠান নামে অপর আসামিকে গ্রেফতার করা হয়।
নাসিরনগর থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন পুলিশের ওপর হামলার ঘটনায় আমিনুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে নাসিরনগর আরও একটি মামলা রয়েছে। সকালেই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ওয়ান শুটারগানসহ র‌্যাব -৬’র জালে সন্ত্রাসী বন্দি

ঝিনাইদহে ওয়ান শুটারগানসহ র‌্যাব -৬’র জালে সন্ত্রাসী বন্দি

পঞ্চগড়ে ইউনিয়ন পর্যায়ে  নদী সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আরপিএমপিতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

গৌরীপুরে বেস্ট লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে পুরষ্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

হোমনা সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপিত

হোমনা সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

ঝিনাইদহে নিজ হাতে তৈরী ইফতার নিয়ে পথচারীদের পাশে ছাত্রলীগ নেত্রী সিথি

দিনাজপুরে চিকিৎসকের উপর হা*মলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান