crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে তদন্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সেটাই হবে। তদন্ত হয়েছে, প্রয়োজন হলে আরও তদন্ত হবে। বিষয়গুলো যেহেতু আদালতে রয়েছে, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘ঠাকুরগাঁওবাসীর কাছে আমি ঋণী। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই আজ আমি মন্ত্রীর দায়িত্ব পালন করতে পারছি।’

এর আগে দুপুরে ঠাকুরগাঁওয়ের তাঁতীপাড়ায় নিজ বাসভবনে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় রাস্তা হতে উদ্ধার হওয়া অসুস্থ বৃদ্ধা মহিলার খবর নিতে হাসপাতালে ছুটে গেলেন ইউএনও রুমন দে

চরাঞ্চল ও হাওরাঞ্চল নিয়ে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

আজ রংপুর নগরীতে বন্ধ ছিলো গণ-পরিবহণ

নেত্রকোনায় ট্রলার ডুবিতে ১০ জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় ট্রলার ডুবিতে ১০ জনের মরদেহ উদ্ধার

সময় টিভিতে সম্পাদকীয় অনুষ্ঠানে লাইভে আসছেন এমপি টিটু

সেই অগ্নিদগ্ধ শিশু কন্যা সাথীর চিকিৎসার দায়িত্ব নিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র মিন্টু

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৯০ লিটার চো’লাই ম’দসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৯০ লিটার চো’লাই ম’দসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

ডোমারে মহান বিজয় দিবস উদযাপন

ডোমারে বামুনিয়া অর্পণ যুব সংগঠনের উদ্যোগে বিভিন্ন হাট বাজারে হাত ধোয়ার স্থান নির্মাণ

ঘোড়াঘাটে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত