crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে ৮জন চেয়ারম্যান প্রার্থীর দৌড়ঝাঁপ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৯, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে আগামী ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৮জন চেয়ারম্যান প্রার্থীকে দিন রাত দৌড়ঝাঁপ করতে দেখা গেছে।

নির্বাচনে জয়ী হতে তারা তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে হাট-বাজার ও পাড়া- মহল্লায় পথসভা, উঠান বৈঠক, মিছিল মিটিং করে ব্যস্ত সময় পার করছের। পোস্টারে ও ব্যানারে ছেঁয়ে গেছে পুরো এলাকা। বিকাল হলেই শুরু হয় প্রার্থীদের নামে গান বাজনার তালে তালে গুণ কীর্তন। দোয়া ও আশীর্বাদের পাশাপাশি নিজের মার্কায় ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে তারা।
এর মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ২১ জন বৈধ প্রার্থী মাঠে কাজ করছে।
চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মধ্যে রয়েছেন, বর্তমান চেয়ারম্যান তোফায়েল আহমেদ (আনারস), উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. মনোয়ার হোসেন (হেলিকপ্টার), সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী (কাপ-পিরিচ), কেন্দ্রীয় যুবলীগ নেত্রী সরকার ফারহানা আখতার সুমি (টেলিফোন), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আব্দুল মালেক সরকার (ঘোড়া), কেতকীবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকিব আহসান প্রধান (কই মাছ), প্রভাষক এহছানুল হক (দোয়াত-কলম) এবং প্রভাষক মদন মোহন সিংহ পিন্টু (মোটরসাইকেল) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন জনমনে অপেক্ষার পালা ৮ তারিখের নির্বাচনে কে হতে পারে উপজেলা পরিষদের প্রশাসন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৭ হাজার ৫শ’ ৭১ জন। মোট কেন্দ্র ৭৫ এবং বুথ সংখ্যা হবে ৫শ’ ৮৫টি। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা নুরে আলম।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে দিনে শ্রমিক, রাতে ট্রান্সফরমার চো’র, গ্রেফতার-৪

দাম কমলো এলপি গ্যাসের, ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ১৭৮ টাকা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে হোটেলের পাওনা টাকা চাওয়ায় শিশু শ্রমিককে পিটিয়ে আহত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

দিঘলিয়ায় হিন্দু সমাজ কল্যাণ পরিষদ ও আলোর মিছিলের উদ্যোগে বৃক্ষরোপণ

পিএসসির নতুন সচিব হলেন আব্দুর রহমান

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

নীলফামারীতে বো-মা তৈরির সরঞ্জাম উদ্ধারসহ ৫ জ-ঙ্গি আটক

দাউদকান্দির ইলিয়টগঞ্জে জঙ্গিবাদ- মৌলবাদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন অনুষ্ঠিত