crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পেলেন মো. ফজলুল করিম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পেলেন মো. ফজলুল করিম

 

মো. ইব্রাহিম খলিলঃ

এপিবিএন, হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা এর অতিরিক্ত পুলিশ সুপার (ইণ্টেলিজেন্স) মো. ফজলুল করিমকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) প্রদান করা হয়েছে।
২০২২ সালে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশ পুলিশের  সম্মানজনক ” রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)” প্রদান করা হয় ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৩ উদ্বোধন উপলক্ষে এ পদক প্রদান করেন। করোনার কারণে দুই বছরের ব্যবধানে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে সশরিরে উপস্থিত হয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন তিনি।

এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য- ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ, পুলিশ আছে জনতার পাশে’। আজ থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের নানা কর্মসূচি চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।

জানা গেছে, ২০২০ সালেও হোমনা সার্কেল, কুমিল্লায় কাজের স্বীকৃতিস্বরূপ A ক্যাটাগরিতে আইজিপি ব্যাজ পেয়েছিলেন পুলিশের এই কর্মকর্তা। মো. ফজলুল করিম বিসিএস ৩৩ ফোরামের পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ২০১৪ ইং সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মৌলিক প্রশিক্ষণ শেষে আরএমপিতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি এসি ফোর্স, এসি আরও, এসি এস্টেট, এসি সাপ্লাই, এসি পূর্ব, এসি ডিবি হিসেবে ২০১৯ ইং সালের মে মাসের ১২ তারিখ পর্যন্ত কর্মরত ছিলেন। ২০১৯ ইং সালের ১৮ মে হোমনা-মেঘনা সার্কেল এএসপি হিসেবে যোগদান করেন। সর্বশেষ ২০২১ ইং সালের ২ মে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ১ এপিবিএন উত্তরা, ঢাকায় পদায়ন হন।

প্রসঙ্গত, হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র এএসপি হিসেব মো. ফজলুল করিম তার মেধা, সততা, শ্রম ও আন্তরিকতার মাধ্যমে হোমনা-মেঘনার মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিলেন। আপন করে নিয়েছিলেন হোমনা-মেঘনার মাটি ও মানুষকে। তিনি ছিলেন একজন মেধাবী ,বিনয়ী ও বন্ধুবৎসল কর্মকর্তা। তিনি ছিলেন সাধারণ মানুষের ভরসাস্থল। করোনাকালীন তিনি নিজ জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে নিরাপদে রাখার আপ্রাণ চেষ্টা করেছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
 

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ওয়েসিস’র উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নেত্রকোনায় শিশু পার্কের নামে অ’শ্লীল -অ’সামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

নেত্রকোনায় শিশু পার্কের নামে অ’শ্লীল -অ’সামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণপাড়ায় যুবকদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮০৯

হরিণাকুন্ডুতে কাবিটা, টিআর, রেজিস্ট্রি অফিস,হাট বাজার ইজারার ওয়ান পার্সেন্ট ও এলজিএসপির টাকা কাজ না করেই করা হচ্ছে হরিলুট

সাতক্ষীরায় কাচ্চি ডাইনসহ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

জোড়াবাড়ীতে ৪টি পরিবারের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন

কুমারখালীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী জনির মৃত্যুদণ্ড