
ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
কুমিল্লার হোমনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সবংর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হোমনা উপজেলা শাখার উদ্যোগে সকাল ৯ টায় হোমনা শিল্পকলা একাডেমিতে এ সবংর্ধনা দেওয়া হয়। এতে জিপিএ-৫ প্রাপ্ত মোট ৬৮ জন কৃতী শিক্ষার্থীকে সবংর্ধনা দেওয়া হয়।
উক্ত সবংর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হোমনা উপজেলা শাখার সভাপতি নাজমুল সাদের সভাপতিত্বে প্রধান অতিথির বত্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা উত্তর জেলার সভাপতি শাকিল আহমেদ ও আইন সম্পাদক আজাদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী হোমনা উপজেলা শাখার নির্বাচন ও প্রশাসনিক সেক্রেটারি কাজী ইব্রাহিম খলিল, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় বিতর্ক পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান, জিপিএ-৫ প্রাপ্ত সংবর্ধিত শিক্ষার্থী ফাহিম মিয়া ও তোফাতুন নাজাদ প্রমুখ।

















