crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে এসএসসি ৯০ ব্যাচের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৯, ২০২০ ৩:৫৫ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক , ডোমার , নীলফামারী :

নীলফামারীর ডোমারে এসএসসি ৯০ ব্যাচের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।
দেশে করোনা ভাইরাস আতঙ্কে এলাকার খেটে খাওয়া দুঃস্থ ও অসহায় মানুষ কাজে বের হতে পারছে না। এমন পরিস্থিতিতে রোববার (২৯মার্চ) সকাল ১০টায় পৌর শহরের রেয়াছত আলী মার্কেটে ৫শতাধিক মানেুষকে এ সহায়তা প্রদান করেন এসএসসি ৯০ ব্যাচ। প্যাকেটে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, সাবান ও একটি করে মাস্ক ছিল। এ সময় গ্রুপের অন্যতম সদস্য রাশেদ মাহমুদ উজ্জল, কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, মকবুল হোসেন, নলিনী রায়, রায়হান সবুক্তগীন অনিকেট, আবু জাফর উল্ল্যাস, জাকারিয়া হোসেন, জয়মুদ্দিন সরকার, উম্মে সালমা, রশিদা আক্তার, শাহেরা বানু শিল্পী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও উক্ত গ্রুপের ঢাকা ও প্রবাসে অবস্থানরত বন্ধুদের মধ্যে মমতাজ শান্তা, চন্দনা প্রধান, ঢালী মাহামুদা সম্পা, এরশাদ আহমেদ, সাইফুদ্দিন আহমেদ মিঠু, সাবিনা ইসলাম সুমনা, সামিমা শিমি, আবু বক্কর ছিদ্দিক মিঠুলীসহ সকলে মিলে আর্থিক সহায়তা প্রদান করেন। এ ছাড়াও উক্ত ব্যাচের সদস্যরা বিদ্যালয়ে অনুদান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে এলকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। তাদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বকশিগঞ্জের খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষকে অ’নিয়ম-দু’নীর্তির অভিযোগে শোকজ

প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মচারীসহ শৈলকুপায় ৩জনের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা

ডোমারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

তিতাসে আ’লীগ নেতার বিরুদ্ধে ইটভাটা থেকে ইট লু’টপাটের অভিযোগ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব পেলেন সৈয়দা রিজওয়ানা হাসান

নাগরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

তিতাসের গাজীপুরে ইয়াং স্টার ডে- নাইট শর্ট পিচ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হোমনা থেকে গাড়ি ভাড়া নিন, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করুন

গৌরীপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস অনুষ্ঠিত

গৌরীপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস অনুষ্ঠিত

ঝিনাইদহে মুক্তিযোদ্ধা ও তার সন্তান কর্তৃক মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন