crimepatrol24
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:১৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এমপি ইঞ্জিনিয়ার সবুরকে আইইবি’র ফুলেল সংবর্ধনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১০, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ

 

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর পক্ষ থেকে কুমিল্লা-১ আসনের সংসদসদস্য এবং আইইবি’র প্রেসিডেণ্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর কে ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ রোববার (১০ মার্চ ২০২৪ খ্রি.) বিকেলে আইইবি মিলনায়তনে
এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন আইইবি’র ভাইস-প্রেসিডেণ্ট বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন আইইবি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস.এম মনজুরুল হক মন্জু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইইবি’র প্রাক্তন প্রেসিডেণ্ট বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঞা, প্রকৌশলী নূরুল হুদা এবং অধ্যাপক ড. প্রকৌশলী এম. শামীম জেড বসুনিয়া পিইঞ্জি।

সংবর্ধিত অতিথি নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, ‘আসলেই আমি আজ অভিভূত। এতোটা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাকে সংবর্ধনা দেয়া হবে তা আমি ভাবিনি।
আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে। তিনি আমাকে দলীয় মনোনয়ন দিয়েছিলেন বলেই এবং দাউদকান্দি- তিতাসের জনগণ আমাকে ভোট দিয়েছেন বলেই আজ আমি মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ইঞ্জিনিয়ারদের স্বার্থ রক্ষায় যা যা করতে হবে তাই করা হবে ইনশাআল্লাহ। আর আমার নির্বাচনী এলাকা দাউদকান্দি এবং তিতাস উপজেলাকে উন্নত সমৃদ্ধ স্মার্ট এবং মাদকমুক্ত করা হবে।’

পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার আবুল কালাম হাজারী। সবশেষে আকর্ষণীয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে মহেশপুর সীমান্তে আটক ৫

কেএমপির অভিযানে ৫৫৫ টি হাইড্রোলিক হর্ণ অপসারণ

এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণের ঘোষণা করার এখনই উপযুক্ত সময়

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ৬০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

গৌরীপুরে বঙ্গবন্ধু রেল জাদুঘরে দর্শনার্থীদের ঢল

গৌরীপুরে বঙ্গবন্ধু রেল জাদুঘরে দর্শনার্থীদের ঢল

ডোমারে এক গৃহবধূর ছবি ফেসবুকে দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় থানায় অভিযোগ

বানেশ্বর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসায়ীর জরিমানা

ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে মুজিব নগর দিবস পালিত