crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ চতুর্থ দফায় ৩ দিনের রিমান্ডে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৯, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া ‘রাজনৈতিক হ*ত্যা’ মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) শেখ মামুন খালেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে এ মামলায় তিন দফায় মোট ১৫ দিন রিমান্ডে ছিলেন তিনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন জোনাইদ শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানির শুরুতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই তোফাজ্জল হোসেন আদালতে অভিযোগ পড়ে শোনান। পরে নতুন এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চান।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক আদালতে বলেন, ‘অভিযোগের সঙ্গে আসামির সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তার দায়িত্বকালেই গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এবং তৎকালীন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তিনি ভূমিকা রেখেছেন। তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী শাহীন মোর্শেদ রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। তিনি বলেন, ‘আসামি এরই মধ্যে তিন দফায় ১৫ দিন রিমান্ডে ছিলেন। তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। সেনাবাহিনীতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তার অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে জামিন দেওয়া প্রয়োজন।’

আদালতে নিজের বক্তব্যে শেখ মামুন খালেদ জানান, ২০২০ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন তিনি। ১৯ বছরের কর্মজীবনে একাডেমিক কার্যক্রমেই বেশি যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং একাধিক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার দাবি, আলোচিত হামলার সঙ্গে তিনি জড়িত নন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে রাজধানীর পল্টন, মতিঝিল ও রমনা এলাকায় স*হিংসতার ঘটনা ঘটে। এসময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভা*ঙচুর, লু*টপাট, ক*কটেল বিস্ফোরণ, টিয়ারশেল নিক্ষেপ ও গু*লিবর্ষণের অভিযোগ আনা হয়। এতে বহু নেতাকর্মী আহত হন এবং মকবুল নামে এক কর্মীর মৃত্যু হয়।

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শতাধিকের নাম উল্লেখ এবং আরও কয়েকশ অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে ডিবির মতিঝিল বিভাগে তদন্তাধীন রয়েছে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাত দিনের পরিবর্তে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ মা’দক কারবারি গ্রে’ফতার

নাসিরনগরে ধান তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সং’র্ঘষে নি’হত -১ আ’হত -২০

নাসিরনগরে ধান তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সং’র্ঘষে নি’হত -১ আ’হত -২০

নাসিরনগরে ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব- ২০২৫ অনুষ্ঠিত

আদমদীঘিতে ইউএনও‘র বিরুদ্ধে ছাগল বিক্রি’র অভিযোগ

আদমদীঘিতে ইউএনও‘র বিরুদ্ধে ছাগল বিক্রি’র অভিযোগ

নাসিরনগরে প্রবাসী ইসলামী সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

পঞ্চগড়ে কিশোরের ‘ঝুলন্ত’ ‘মৃতদেহ’ উদ্ধার

দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস পালিত

দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস পালিত

হোমনায় ট্রাক্টরচাপায় ১ শিশু নিহত, আহত ১

২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপলক্ষে কটিয়াদীতে বিএনপির আনন্দ মিছিল