crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসায়ীর জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩, ২০১৯ ৪:০০ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে অনৈতিকভাবে পেঁয়াজের দাম বেশি নেয়ার অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।এছাড়া ওজনে কম দেয়ায় আরও এক মিষ্টি ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।গতকাল বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট আজগর আলী। বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ও বিক্রিকৃত পণ্যের মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ী সজল দেবকে ৫ হাজার, বিশু দেবকে ৫ হাজার ,মনোরঞ্জন গোপকে ১০ হাজার টাকা ও রঞ্জন গোপকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয় অনাদায়ে ১ মাসের কারাদন্ডের নির্দেশ দেয়া হয়।
অপরদিকে, একই বাজারে সুশীল গোপের মিষ্টির দোকানে ওজনে কম দেয়ার অভিযোগ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, বেশি দামে পেঁয়াজ বিক্রি করায়, বিক্রিকৃত পণ্যের মূল্য তালিকা না থাকায় এবং একটি মিষ্টির দোকানে ওজনে কম দেয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে : বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

জামালপুরের মেলান্দহে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নাসিরনগরে পিতা,ভাই ও মামা মিলে কিশোরীকে হত্যা ॥ মামা ও ভাইয়ের আদালতে স্বীকারোক্তি

রংপুরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

চকরিয়ায় ৩১টি বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন মেয়র

নাসিরনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে যুবলীগের ত্রাণ বিতরণ

নাসিরনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে যুবলীগের ত্রাণ বিতরণ

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালু করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

ডোমারে ৪দিনব্যাপি নাট্য কর্মশালার সমাপনী দিবস অনুষ্ঠিত

শিক্ষাবিদ আব্দুস ছাত্তার সরকার এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত