crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হরিণাকুন্ডুতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, ছাত্রলীগের অফিস ও মোটরসাইকেল ভাংচুর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১০, ২০১৯ ৪:২৪ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি>>
আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসাইন এর প্রচারণা মিছিলে হামলা চালিয়েছে নৌকা প্রতিকের সমর্থকরা। এসময় ছাত্রলীগের অফিস ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। শনিবার রাত ৯ টার দিকে হরিণাকুন্ডু উপজেলা মোড়ে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসাইন জানান, রাত ৯ টার দিকে তার প্রতিক মোটরসাইকেল মার্কা পরে নেতাকর্মীরা মিছিল করে উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে গিয়ে দাঁড়ায়। এসময় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মশিউর রহমান জোয়ার্দ্দারের সমর্থকরা রামদা, লাঠি, লোহার রড নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় ছাত্রলীগের অফিস ও স্বতন্ত্র প্রার্থীর ১২ টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। নির্বাচনের স্বাভাবিক প্রক্রিয়া প্রভাবিত করতে জনগণকে ভীতি সন্ত্রস্ত করতে মসিউর রহমান জোয়ার্দ্দার ও তার সমর্থকরা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেন প্রার্থী জাহাঙ্গীর হোসাইন।

এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, একটু হাতা-হাতি আর কথা কাটা-কাটি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে কিনা? প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শুনেছি মোটরসাইকেলে একটু বাড়ি দিয়েছে। তবে আমি দেখিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি ও মা’দকসেবী গ্রেফতার, ২ টি মোটরসাইকেল জব্দ

রংপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত, আহত-২

পাকুন্দিয়ায় গলায় ফাঁ*স দিয়ে ভারসাম্যহীন শিশুর আ*ত্মহত্যা

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

প্রত্যেকটা গুলির স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বিচার হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

সম্প্রসারণ কিংবা নতুন রাস্তা করতে গিয়ে গরিবের ঘরবাড়ি কিছুতেই ভাঙা যাবে না : প্রধানমন্ত্রী

ডোমারে ৩টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের জ’রিমানা

ডোমারে ৩টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের জ’রিমানা

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

দেবীগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশনের শুভ উদ্বোধন