crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাংবাদিকরাই সমাজের দর্পণ ও চতুর্থ স্তম্ভ: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৯, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেছেন, সমাজে সাংবাদিকদের অনেক দায়-দায়িত্ব রয়েছে। যে কারণে সাংবাদিকরাই সমাজের দর্পণ ও চতুর্থ স্তম্ভ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় রাজবাড়ী সার্কিট হাউস কনফারেন্স রুমে এক সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাজবাড়ী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

একেএম আব্দুল হাকিম বলেন, ‘সাংবাদিকদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে, আর সেটা যদি আমরা সাংবাদিকরা করতে না পারি তাহলে আমরা সাংবাদিক হতে পারব না।’

তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে অপসাংবাদিকতা পরিহার, সত্যনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (সার্বিক) তারিফ- উল- হাসান, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ প্রমুখ।

আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল হক, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস বাবু, সহ-সভাপতি খোন্দকার আব্দুল মতিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, সাবেক সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, মোশারফ হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক শিহাবুর রহমান শিহাবসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

আটোয়ারীতে করোনা অভিজ্ঞতা নিয়ে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

আটোয়ারীতে করোনা অভিজ্ঞতা নিয়ে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

বিরামপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ এক ব‍্যবসায়ী আটক

জামালপুরে গাঙচিল সাহিত্য পরিষদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সরিষাবাড়ীতে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে ২টি ড্রেজার মেশিন ধ্বংস

যশোরে ভ্রাম্যমাণ আদালতে ওষুধ কোম্পানির ৭ প্রতিনিধিকে জরিমানা

পুরো আসনের নয়, কেন্দ্রের ফল বাতিল-স্থগিত করতে পারবে ইসি

তৃতীয়বারের মত ঝিনাইদহের শৈলকুপা পৌর মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী আশরাফুল আজম

দেশে করোনায় আরও ৯৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪২৮০

হোমনায় করোনা প্রতিরোধে এএসপি মো. ফজলুল করিমের অভিযান অব্যাহত