crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সীতাকুণ্ডে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৭, ২০১৯ ৪:৪৮ অপরাহ্ণ

সীতাকুণ্ডে অস্ত্রসহ গ্রেফতার ৪ ডাকাত।

অনলাইন ডেস্ক >>

সীতাকুণ্ডে ডিবি পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ দুই ডাকাতসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ ।এ সময় তাদের কাছে থেকে চারটি বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার সময় সলিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় পাহাড়ের গহীন জঙ্গলে একদল অস্ত্রধারী ডাকাত ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে চট্টগ্রাম উত্তর এডিশনাল এসপি মছিউদ্দৌলা রেজার নেতৃত্বে ডিবি পুলিশের ওসি মোহাম্মদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান।

এ সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোরে। পুলিশও পাল্টা গুলি করে। এতে উভয় পক্ষের গোলাগুলিতে ২ ডাকাত গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

আটক ডাকাতরা হলো, দক্ষিণ সলিমপুর গ্রামের মৃত নুরুল আলম মাঝির ছেলে মোঃ বাবুল প্রকাশ পিস্তল বাবুল প্রকাশ ইসহাক(৩০), আবুল কাসেমের ছেলে আব্দুল বারেক প্রকাশ পেয়ারু(৩২)। এছাড়া একই গ্রামের রফিকের ছেলে মোঃ ফাহিম (৩২) ও বদিউল আলমের ছেলে জাহাঙ্গীর আলম(৩৪)। এসময় তাদের কাছ থেকে ৪টি দেশীয় বন্দুক ও ৩টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম ডিবি পুলিশের ওসি মোহাম্মদ হোসেন বলেন, ‘ডাকাতরা আমাদের ওপর গুলি চালালে আমরাও ১২ রাউন্ড গুলি চালাই এবং চারজন ডাকাতকে অস্ত্রসহ আটক করি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দুই মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হলেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক

মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজারে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে জাতীয় পার্টির মতবিনিময় সভা

জামালপুরে সেতুলী বেম্বো গার্ডেনকে দশ টাকা বেশি নেওয়ায় ২ হাজার টাকা জরিমানা 

হোমনায় শিশু ধ’র্ষণ মামলার আসামি ঢাকায় গ্রে’ফতার

হোমনায় শিশু ধ’র্ষণ মামলার আসামি ঢাকায় গ্রে’ফতার

নাসিরনগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নাসিরনগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ঝিনাইদহ সেন্ট্রাল ক্যাবল নেটওয়ার্ক’র নতুন কমিটি গঠন

বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

জগন্নাথপুরে গৃহবধূর আত্মহত্যা

পঞ্চগড়ে সাংবাদিক প্রহৃত, বিচার দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে সাংবাদিক প্রহৃত, বিচার দাবিতে মানববন্ধন