crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ৯:১৮ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে মাসব্যাপি আবাসিক ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ কবির ফারুকের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক এএফএম আবদুস শাকিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ রুহুল আমিন।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ রইছ উদ্দিন,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও এসোসিয়েশনের উপদেষ্টা মাহাবুবুল বারী মন্টু।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের নিবার্হী সদস্য আবু কাউসার। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যরা মাসব্যাপি আবাসিক প্রশিক্ষণে অংশগ্রহনকারী ৪০ জন শিক্ষার্থী খেলোয়ারের হাতে সনদপত্র তুলে দেন। এসময় ফুটবল প্রশিক্ষক ছিলেন কে এম জাবিদ হোসেন অপু,প্রবীর ভৌমিকসহ জেলা ও উপজেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান প্রধান অতিথি বলেন, লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক সুপ্ত প্রতিভা বিকাশে খেলাধুলা অপরির্হায।যারা খেলাধুলায় মনোনিবেশ করে তারা কোন সময় মাদকাসক্তসহ অন্যান্য অসামাজিক কাজ থেকে দূরে থাকে। তাছাড়া খেলাধুলার মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারলে জীবনে প্রতিষ্ঠা লাভ করা যায়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেপ্তার

দেশব্যাপী একযোগে দুই দিন সারপ্রাইজ অভিযান চালাবে আইন-শৃঙ্খলা বাহিনী

কেএমপি’র অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার-৬

কেএমপি’র অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার-৬

চিলাহাটিতে কোয়ারেন্টিনে থাকা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

হোমনায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত-১, আহত- ৩

ঝিনাইগাতীতে সবজির বাজার উর্ধ্বগতি, হিমসিম খাচ্ছে খেটে খাওয়া মানুষ

ডোমারে লায়ন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

দিনাজপুরে পুলিশ পরিদর্শকের বদলিজনিত বিদায় সংবর্ধনা

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সেরা অধ্যক্ষ হলেন কামরুন নাহার ফারুক

পদ্মার ইলিশ চেনার উপায়