crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৫, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত দিনাজপুরের অন্যতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর গৌরবময় ২৫ বছর পূর্তি উৎসব-২০২৫ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

দিনব্যাপী উক্ত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফানুস উৎসব।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)এস.এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সাইদুর রহমান, অভিভাবক সদস্য মোঃ আব্দুল মান্নান সরকার, দিনাজপুর একাডেমি হাই স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহার প্রমুখ।

স্বাগতা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আখের আলী।

এছাড়াও স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাবেক ও বর্তমান সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষা, সংস্কৃতি ও মানব সম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা রেখে চলেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে চুরি হওয়া গরু উদ্ধার করলো পুলিশ

তেঁতুলিয়ায় বোরো ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুমিল্লায় আশ্রয়ণ-২ প্রকল্পের নির্মাধীন গৃহ পরিদর্শনে জেলাপ্রশাসক

কুমিল্লায় আশ্রয়ণ-২ প্রকল্পের নির্মাধীন গৃহ পরিদর্শনে জেলাপ্রশাসক

ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ

ময়মনসিংহের ঈশ্বর গঞ্জে ২৩৩ জন দুঃস্হ মহিলা ভিজিডির চাল থেকে বঞ্চিত

কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেফতার-২

পঞ্চগড়ে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ মা’দক কারবারি গ্রে’ফতার

পাবনায় ‘গণপিটুনিতে’ দুই চরমপন্থী সন্ত্রাসী নিহত

১১ বছরেও চালু হয়নি কোটি টাকা ব্যয়ে নির্মিত ঝিনাইদহের সরকারি স্যালাইন ফ্যাক্টরি