crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হ*য়রানি, ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২২, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ

 

পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’-এর নামে হ*য়রানি ও অযৌক্তিক জরিমানার প্রতিবাদে মানববন্ধন করেছেন ওষুধ ব্যবসায়ীরা। মঙ্গলবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বানেশ্বর বাজারের প্রায় সব ওষুধ ব্যবসায়ী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ভোক্তা অধিকার রক্ষার নামে নিয়মিত অভিযান চালিয়ে ব্যবসায়ীদের টার্গেট করা হচ্ছে। সামান্য ত্রুটিকে ইস্যু বানিয়ে মোটা অঙ্কের জরিমানা আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চরম আর্থিক সংকটে পড়ছেন বলে দাবি তাঁদের।

ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, আইন প্রয়োগের নামে এক ধরনের ভ*য়ভীতি সৃষ্টি করা হচ্ছে, যা বাজার ব্যবস্থাপনায় অস্থিরতা তৈরি করছে। এতে সাধারণ ব্যবসায়ীরা প্রতিনিয়ত আ*তঙ্কের মধ্যে ব্যবসা পরিচালনা করতে বাধ্য হচ্ছেন।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বানেশ্বর বাজার ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক – শামীম আহমেদ, সহ-সাধারণ সম্পাদক – ফারুক হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক – আঃ রহিম, সংস্কৃতি সম্পাদক- শান্ত ও সদস্য – শহিদুল ইসলাম নাদিম প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক আঃ রহিম তার বক্তব্য বলেন, ‘আমরা সাধারণ ব্যবসায়ী নই, আমাদের ব্যবসাটা সেবামূলক। আমরা জীবনে ঝুঁকি নিয়ে রাতের আঁধারে ঝড় -বৃষ্টিতে, রোদ্রে মানুষের দরজায় সেবা প্রদান করে থাকি। আমরা প্রশাসনের প্রতিপক্ষ নই, আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। তাই প্রশাসন কর্মকর্তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে ছোটখাটো ভুলের জন্য আপনারা আমাদেরকে প্রথমে জরিমানা না, সতর্ক করে দিবেন। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের সেবামূলক ব্যবসা পরিচালনা করতে চাই।’

অন্য বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের হয়রানি অবিলম্বে বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একইসঙ্গে তাঁরা প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপ ও ন্যায়সঙ্গত সমাধানের আহ্বান জানান।

এদিকে, ব্যবসায়ীদের এমন অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক হাবিবুর

ময়মনসিংহে অপরাধ নির্মূলে গ্রাম পুলিশদের সাথে (ওসি) শাহ কামালের মতবিনিময়

দেবিদ্বারে ট্রাক্টরচাপায় নারী নিহত

জামালপুরে করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পুলিশের জনসচেতনেতামূলক কার্যক্রম

১৩৫৯৯ শূন্যপদে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেবে এনটিআরসিএ, বিজ্ঞপ্তি প্রকাশ

পঞ্চগড়ে এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

জামালপুরে নিজ বাড়ী থেকে বিতাড়িত হয়ে পরিবার-পরিজন নিয়ে পথে পথে ঘুরছেন নূরুল ইসলাম 

তাজা খবরের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন