crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে “আনসার আল ইসলাম’র দুই সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ), মালামাল উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৪, ২০২০ ৪:২৯ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে নিষিদ্ধ জঙ্গি সংগঠন “আনসার আল ইসলাম’র দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টিটেররিজম ইউনিট (এটিইউ)। রোববার রাতে সদর উপজেলার সাগান্না গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সাগান্না মঙ্গলপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ইনামুল হক (২৪) ও মসজিদ পাড়া এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (২৩)। সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সাগান্না গ্রামে অভিযান চালানো হয়। এসময় দুটি মোবাইল ফোন, ২৪টি সিমকার্ড, ৫টি মেমোরি কার্ড, জিহাদি বই এবং বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ বোমা তৈরীর বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ইনামুল হক ও সিরাজুল ইসলাম নামের ২ জনকে গ্রেফতারকৃতরা পুরাতন মোবাইল ফোনের ব্যাটারী বৈদ্যুতিক তার ও বোমা তৈরীর অন্য উপাদান দিয়ে শক্তিশালী বিস্ফোরক তৈরীর বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছিল বলে জানিয়েছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা একে অন্যের সাথে যোগাযোগ করে আসছে। গ্রেফতারকৃতরা ইসলামী খিলাফাহ প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদী কার্যক্রমে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাংলাদেশ ও ভারতের ত্রিপুরার মধ্যে সংযোগ সড়ক প্রকল্প একনেকে অনুমোদন

কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার অভিযানে ছি’নতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রে’ফতার-২

ঝিনাইদহ ক্লাস চালুর দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

আদমদীঘিতে অ’গ্নিকাণ্ডে পাঁচ পরিবারের ২৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আদমদীঘিতে অ’গ্নিকাণ্ডে পাঁচ পরিবারের ২৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধি আবশ্যক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার

ময়মনসিংহের ভালুকায় বনের ৫ শতাধিক গাছ ক’র্তন করেছে দু’র্বৃত্তরা

ময়মনসিংহের ভালুকায় বনের ৫ শতাধিক গাছ ক’র্তন করেছে দু’র্বৃত্তরা

কেএমপি’র পৃথক অভিযানে সন্ত্রাসী ও মা’দক কারবারিসহ গ্রে’ফতার-২

কেএমপির অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু