crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৭, ২০২০ ৮:২৮ পূর্বাহ্ণ


আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় করোনার উপসর্গ নিয়ে সিরাজুল ইসলাম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর । আজ সোমবার সকালে সিরাজুল ইসলামকে অসুস্থ অবস্থায় বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিনি মারা যান। মৃত ওই ব্যক্তি উপজেলার দুলালপুর ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সিরাজুল ইসলাম গত পাচঁ দিন ধরে জ্বর, কাশিতে ভুগছিলেন এবং গতকাল রবিবার থেকে তার শ্বাসকষ্ট দেখা দেয় । সোমবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে সাতটার দিকে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর পরই তিনি মারা যান।
হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বলেন, তার করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। কিন্ত মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করতে স্বজনরা রাজি হয়নি। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ১০১ , নতুন আক্রান্ত ৪৯২

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরে জেএসকেএস’র উদ্যোগে দলিত জনগোষ্ঠীর জন্য উপযোগী পরিবেশ সৃষ্টিতে সমন্বয় সভা

কারাবন্দি অবস্থায় সাবেক এমপি হান্নান মারা গেছেন

ডোমারে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিদল

চান্দিনায় নৈশপ্রহরীর ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার

হোমনায় শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ

যে কোন সময় ঝিনাইদহে কোভিড-১৯ নিয়ন্ত্রণে এলাকা ভিত্তিক লকডাউন ঘোষণা!

রংপুরের বহুল আলোচিত চাঞ্চল্যকর দুই বোন হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার