crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১২, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ

 

শ্রী শুকদেব লাল শুভ, ঢাকা।।
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপির অনুপস্থিতিতে কমিটির সদস্যদের সমর্থনে কাজী রফিকুল ইসলাম এমপি সভাপতিত্ব করেন।

বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি, মঈনুল ইসলাম খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোঃ শওকতুল ইসলাম, মোসা: ফরিদা ইয়াসমিন, মোঃ সাইফুল আলম এবং মোঃ রাশেদুল ইসলাম রাশেদ উপস্থিত ছিলেন।

বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট বিল, ২০২৬ পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা, পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর সংসদে প্রতিবেদন উপস্থাপনের বিষয়ে কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে।

বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যুগ্ম সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ২ ছাত্রকে পিটিয়ে জখম করলো প্রধান শিক্ষক

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট হবে নাঃ সড়ক পরিবহণ সচিব

রংপুরে জেলা পরিষদের গাছ কাটলো নার্সারী মালিক

ঘোড়াঘাটে বিএনপির হরতালের প্রতিবাদে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও মিছিল

সাঁথিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত-১

বানেশ্বরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর ভা*ঙচুর ও লু*টপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

ওয়াল্টনের মিলিয়নিয়ার অফার উপলক্ষে নাসিরনগরে শোভাযাত্রা

হাদি হ*ত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সঞ্জয় ও ফয়সাল

ডোমারে বজ্রপাতে নারীর মৃত্যু

সাদুল্লাপুরে স্ত্রীকে হ’ত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী