crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটে ধান ম’জুদের অভিযোগে ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে ম’জুদ বিরোধী অভিযানে অ’বৈধভাবে ধানের ম’জুদ রাখায় স্থাানীয় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও মজুদ করে রাখা ধান একদিনের মধ্যে বাজারজাত করতে ব্যবসায়ীকে নির্দেশনা প্রদান করেন আদালত।

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের রাণীগঞ্জ বাজারে অভিযান শুরু করেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এ সময় উপস্থিাত ছিলেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।

অভিযানে বাজারটির একটি গুদামে অ’বৈধভাবে ৪০০ বস্তা ধান অ’বৈধভাবে ম’জুদ করে রাখায় গুদামের মালিক ধান ব্যবসায়ী শাহজামালকে ৫০ হাজার টাকা জ’রিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এসব বস্তায় প্রায় ২০ মেট্রিক টন ধান ম’জুদ করে রাখা ছিল।

অবৈধ মজুদকারী ব্যবসায়ী শাহজামাল একই ইউনিয়নের হাটশ্যামগঞ্জ গ্রামের মৃত ময়েজ আলী মন্ডলের ছেলে। তিনি গুদামের সামনে একটি দোকানে ধান কেনাবেচা করেন। অধিক মুনাফা লাভের আশায় তিনি দীর্ঘদিন থেকে অ’বৈধভাবে ধানের ম’জুদ করে আসছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকরী কমিশনার ভুমি মাহমুদুল হাসান বলেন, ‘গুদামটিতে অ’বৈধভাবে ম’জুদ করে রাখা অধিকাংশ ধান গত ইরি মৌসুমের। তবে তার ধান ম’জুদ করার কোনো বৈ’ধতা নেই। তাই কৃষি বিপণন আইন ২০১৮ এর ৬ (১) ধারা লঙ্ঘন করায় একই আইনের ১৯ (১) (ক) ধারায় ধান ব্যবসায়ীকে জ’রিমানা করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯০!

হোমনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচারব্যবস্থা যুগোপযোগী করা হবে: উপদেষ্টা মাহফুজ

কয়রায় ছাত্রদলের সাথে সাধারণ শিক্ষার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ডোমার মিরজাগঞ্জে রাজ ব্যাটমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

ঝিনাইদহ জেলা কালচারাল অফিসারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে তিন চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ৮

থানায় আগত সেবাপ্রত্যাশীদের যথাযথ আইনি সহায়তা দিতে আইজিপি’র নির্দেশ

থানায় আগত সেবাপ্রত্যাশীদের যথাযথ আইনি সহায়তা দিতে আইজিপি’র নির্দেশ

প্রশাসনে ১৫ অতিরিক্ত সচিব পদে রদবদল